নতুন চুক্তিতে ব্ল্যাকপিঙ্ক

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৫৬ পিএম

গ্রুপ হিসেবে কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক নতুন চুক্তিতে সই করেছে। এর মাধ্যমে তারা তাদের ভক্তদের জানালো- তারা বিভক্ত হচ্ছে না। কিছুদিন আগে ব্ল্যাকপিঙ্ক ভেঙে যাওয়ার তুমুল গুঞ্জন চলছিলো।

বুধবার একটি বিজ্ঞপ্তিতে ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানায়, কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক আরেকটি নতুন এক্সক্লুসিভ চুক্তিতে সই করেছে।

সংস্থাটি আরও জানায়, ব্ল্যাকপিঙ্ক তাদের নতুন অ্যালবামে বিশ্ব ভ্রমণ করে বৈশ্বিক অবস্থার সাথে মেলে এমন কার্যকলাপের মাধ্যমে তাদের ভক্তদের মাতানোর পরিকল্পনা করেছে।

তবে ওয়াইজির বিবৃতিতে জিসু, লিসা, জেনি এবং রোজের সাথে এজেন্সির ব্যক্তিগত চুক্তির কথা উল্লেখ করেনি। এদিকে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, এই চুক্তিগুলো নিয়ে এখনো আলোচনা চলছে।

২০১৬ সালে ব্ল্যাকপিঙ্ক বিশ্বের বৃহত্তম মেয়েদের কে-পপ গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর থেকে সারাবিশ্বে তাদের জনপ্রিয়তা তুঙ্গে। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছিলো যে ভেঙে যাচ্ছে গ্রুপটি।

একাত্তর/পিএজে
দক্ষিণ কোরিয়ার কে-পপ মিউজিক সেনসেশন বিটিএসদের জীবনী নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে একটি কমিক বই। ‘ফেম: বিটিএস’ নামে এই বই প্রকাশিত হবে বুধবার।
পাঁচ বছরের সংসার জীবন সমাপ্ত করতে চলেছেন কে পপ তারকা চোই মিন হোয়ান ও ইউহি। বিষয়টি মঙ্গলবার চোইয়ের এজেন্সি এফএনএস এন্টারটেইনমেন্ট এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করে।
দক্ষিণ কোরিয়ার দুই জনপ্রিয় তারকা বো হিয়ান ও জিসুর সম্পর্ক টিকলো মাত্র দুই মাস। এরমধ্যেই তারা বেছে নিলেন বিচ্ছেদের পথ।
বুধবার (১৫ জুন) 'ভেঙে গেলো বিটিএস' শিরোনামের একটি সংবাদ একাত্তর পোর্টালে প্রকাশিত হওয়ার পর সেটির তথ্যকে ফ্যাক্টওয়াচ টিম ‘ভুল’ হিসেবে চিহ্নিত করার পর সংবাদটি আপডেট করা হয়েছে।বিটিএস ভাঙার খবর সত্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি বা এমনকি ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে, এমন প্রতিবেদন নাকচ করেছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর