মা হচ্ছেন আলিয়া ভাট

আপডেট : ২৭ জুন ২০২২, ০১:০৮ পিএম

নতুন সংসারের শুরুতেই সুখবর নিয়ে ভক্ত-শুভাকাঙক্ষীদের সামনে হাজির হয়েছেন বলিউড সেনসেশন আলিয়া ভাট। 

সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করে আলিয়া ক্যাপশন জুড়ে দিয়েছেন। লিখেছেন, শিগগিরই আমাদের সন্তান আসছে।

এর পরই সামাজিক মাধ্যমে বলিউডসহ বিভিন্ন অঙ্গনের তারকারা আলিয়া ভাট ও রণবীর কাপুরকে অভিনন্দনে ভাসাচ্ছেন।

বিয়ের পর এত দ্রুত সন্তান গ্রহণের ঘটনা বলিউডে বিরল। আলিয়া মাতৃত্বের স্বাদ দ্রুতই নিতে আগ্রহী। 

আলিয়া-রণবীরের পরিবারে এখন খুশির জোয়ার বইছে। কাপুর ও ভাট পরিবার নতুন অতিথিকে বরণ করার জন্য মুখিয়ে আছে।

পাঁচ বছর প্রেমের পর বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হয়েছেন ১৪ এপ্রিল। রণবীরের বাসভবন বাস্তু ভবনে ওই দিন ভারতীয় সময় দুপুর ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া।

১৬ এপ্রিল রাতে ছিল রণবীর-আলিয়ার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে হাজির হয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানসহ বহু তারকা।

আফ্রিকায় রণবীর-আলিয়ার মধুচন্দ্রিমা হবে— এমন খবর বিভিন্ন সংবাদমাধ্যম প্রকাশ করলেও এ যুগলকে দ্রুতই কাজে ফিরতে দেখা গেছে।

আগামীতে রণবীর-আলিয়াকে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে, যেটি মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর, ২০২২। এই প্রথম দর্শক বাস্তবের এই যুগলের রোমান্স পর্দায় দেখবেন।


একাত্তর/এসএ

কান চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিন ছবির বাজারে প্রদর্শিত হলো অরণ্য আনোয়ার পরিচালিত ও পরীমনি অভিনীত সিনেমা মা। ১৯৭১ এর পটভূমিতে মায়ের সার্বজনীন মাতৃত্ব আর একটি দেশের জন্ম সমান্তরালে ধরা দিয়েছে ছবির...
অবশেষে আলো জ্বলছে কান চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ বুথে। শনিবার অরণ্য আনোয়ারের ‘মা’ চলচ্চিত্রের প্রদর্শনীর মাধ্যমে ছবির বাজারে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ। অরণ্য আনোয়ার পরিচালিত ছবিটির...
মা হচ্ছেন ঢাকাই ছবির সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। সুখবরটি নিজেই জানিয়েছেন তিনি।সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে ফেসবুক স্ট্যাটাসে মাহি লিখেছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিতো আমার জীবনের...
২০১৭ সাল থেকে অভিনেতা আরিফিন শুভর মা খাইরুন নাহার সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগে ভুগছেন। পাঁচ মাস আগে তার হার্নিয়া অপারেশন হয়েছে। বার্ধক্যজনিত আরো নানা জটিলতাও রয়েছে। মায়ের চিকিৎসা নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর