মায়ের সাথে শুভ'র খুনসুটি মন ছুঁয়েছে ভক্তদের

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৭:২৩ পিএম

২০১৭ সাল থেকে অভিনেতা আরিফিন শুভর মা খাইরুন নাহার সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগে ভুগছেন। পাঁচ মাস আগে তার হার্নিয়া অপারেশন হয়েছে। বার্ধক্যজনিত আরো নানা জটিলতাও রয়েছে। 

মায়ের চিকিৎসা নিয়ে ব্যস্তাতায় এই চিত্র নায়কের একটা বড় সময় কেটে যায়। গত জন্মদিনটাও হাসপাতালে কেটেছে শুভর। 

গণমাধ্যমে নিজের জন্মদিনে শুভ বলেছিলেন, ‘এটা আসলে আমার কাছে তেমন কোনো বিশেষ দিন নয়, পৃথিবীতে সবার আগে মা। মা না থাকলে আমার সব জন্মদিনই বৃথা। ’ 

শুভর পৃথিবীজুড়েই রয়েছেন তার মা। যার আরেকটি নমুনা দেখা গেল বৃহস্পতিবার। 

এদিন নিজের ফেসবুকে একটি ভিডিও আপলোড দেন আরিফিন শুভ। যেখানে মায়ের সঙ্গে লুডু খেলতে দেখা যায় শুভকে। বিষয়টি ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। 

ক্যাপশনেও শুভ লিখে দিয়েছেন- ‘দোয়া করবেন আমাদের জন্য। ’ সঙ্গে হৃদয় ও প্রার্থনার ইমোজি জুড়ে দিয়ে লেখেন- ‘মা’।

মায়ের সঙ্গে কাটানো সময় প্রসঙ্গে শুভ বলেন, ‘মা অসুস্থ। সব সময় মনমানসিকতা ঠিক থাকে না। আজ মায়ের মন বেশ ভালো। তাই ভাবলাম একটু লুডু খেলি। যতক্ষণ পারি সময় দেওয়ার চেষ্টা করি। গত ছয় বছর ধরে মা ঢাকাতেই আছেন, আমার বাসায়। ওনাকে গুলি করলেও আর কোথাও যাবে না, যায় না। ’



একাত্তর/এসএ

কান চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিন ছবির বাজারে প্রদর্শিত হলো অরণ্য আনোয়ার পরিচালিত ও পরীমনি অভিনীত সিনেমা মা। ১৯৭১ এর পটভূমিতে মায়ের সার্বজনীন মাতৃত্ব আর একটি দেশের জন্ম সমান্তরালে ধরা দিয়েছে ছবির...
অবশেষে আলো জ্বলছে কান চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ বুথে। শনিবার অরণ্য আনোয়ারের ‘মা’ চলচ্চিত্রের প্রদর্শনীর মাধ্যমে ছবির বাজারে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ। অরণ্য আনোয়ার পরিচালিত ছবিটির...
মা হচ্ছেন ঢাকাই ছবির সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। সুখবরটি নিজেই জানিয়েছেন তিনি।সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে ফেসবুক স্ট্যাটাসে মাহি লিখেছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিতো আমার জীবনের...
পুত্র সন্তানের মা হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার  হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। তথ্যটি একাত্তরকে নিশ্চিত করেছেন পরীমনির স্বামী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর