ভাই পেলো আব্রাম খান জয়

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৭ পিএম

শাকিব খান ও ঢালিউড কুইন অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয় এবার ভাই পেলেন। সম্প্রতি শাকিব খান ও শবনম বুবলী তাদের একমাত্র ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ করেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সাত বছরের পা দেন শাকিবপুত্র আব্রাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম তার।

অন্যদিকে জয়ের ছোট ভাই শেহজাদের বয়স ২ বছর ৬ মাস ৯ দিন। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতাল তার জন্ম হয়।

অভিনয়ের সূত্র ধরেই একে অপরের প্রেমে পড়ে ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করেন। কিন্তু ২০১৭ সালে অপু বিশ্বাস তার ছয় মাসের ছেলে জয়কে নিয়ে একটি টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে প্রথম এ বিষয়টি জনসম্মুখে আনেন। আট বছরের বেশি সময় গোপনে সংসার করেন তারা।

image


পরে একই বছরের ২২ নভেম্বর বিবাহবিচ্ছেদের কাগজে স্বাক্ষর করেন শাকিব খান। তাদের চূড়ান্ত বিচ্ছেদ হয় ২০১৮ সালের ১২ মার্চ।

এরপর বিভিন্ন সময়ে ছেলের সঙ্গে দেখা করা এবং ব্যক্তিগত জীবনের নানান ইস্যু নিয়ে আলোচনায় আসতে দেখা যায় এই দম্পতিকে।

অন্যদিকে গত ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) প্রথম গণমাধ্যমে উঠে আসে শবনম বুবলী ও শাকিব খানের বিষয়টি। সেদিন নিজ ফেসবুক ওয়ালে ‘বেবি বাম্প’ -এর ছবি শেয়ার করেন অভিনেত্রী


এরপর একইদিন সন্ধ্যায় ‘চাদর’ সিনেমার শুটিং স্পটে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কিছুদিন সময় চাই। তবে এটুকু বলব, আমি মুসলিম, আমাদের যা কিছু হয়েছে সামাজিকভাবে...। আজ যেহেতু অন্য একটি সিনেমার শুটিংয়ে আছি, তাই তাদের বিরক্ত করতে চাচ্ছি না। যেহেতু বিষয়টা সেনসিটিভ, আমি কয়েকদিনের মধ্যে সব কিছু আপনাদের জানাবো!’

image


পরে আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে বুবলী-শাকিবের সন্তানের ছবি প্রকাশ হয়।

আরও পড়ুন: বুবলী-শাকিবের সন্তানের ছবি প্রকাশ, বয়স আড়াই বছর

কিছুক্ষণ বাদে একই ধরনের দুটি স্ট্যাটাস দেন শাকিব খান ও শবনম বুবলী। তারা জানান শুভ দিনক্ষণের অপেক্ষায় ছিলেন এতোদিন। আর তাই এই ‘লুকোচুরি’।


একাত্তর/আরএ 

নববধূ সাজে নিজের বিয়ের স্মৃতি রোমন্থন করলেন চিত্র নায়িকা শবনম বুবলি। বিয়ের দিন বুবলির সাজে মুগ্ধ ছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। ভাসিয়েছিলেন প্রশংসায়।
অবকাশ যাপনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলী। এর আগে জানা গিয়েছিলো যে এই তারকা জুটি তাদের ছেলেকে নিয়ে আমেরিকা ভ্রমণে যাবেন। এখন তাদের যুক্তরাষ্ট্রে ঘুরে...
ঢালিউডে আবারও আলোচনায় পরিচালক রায়হান রাফী। 'তুফান' এর পর এবার তিনি ঈদুল আজহায় নিয়ে আসছেন নতুন অ্যাকশন থ্রিলার 'তাণ্ডব'। এই সিনেমার কেন্দ্রবিন্দুতে আছেন সুপারস্টার শাকিব খান।
ঢালিউড মেগাস্টার শাকিব খানকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর