আয়ে সব রেকর্ড ভেঙ্গে চুরমার করে দিচ্ছে ‘পাঠান’

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৮ এএম

বলিউডের সব রেকর্ড ভেঙ্গে চুরমার করে দিচ্ছেন ‘পাঠান’ শাহরুখ খান। মঙ্গলবার ব্লকবাস্টার এই সিনেমাটির সপ্তমদিনে নতুন গড়েছে। সাত দিন ৬৩৪ কোটি রুপি আয় করেছে, যা এক সপ্তাহের আয়ের হিসাবে সর্বকালের সেরা হিন্দি ছবি তকমা পেয়ে গেছে ‘পাঠান’। 

আর ভারতের ট্রেড অ্যানালিস্ট- তরণ আদর্শ জানিয়েছে, বিগত ছয় দিনে ভারতে এ ছবির আয় যথাক্রমে বুধবার ৫৫ কোটি, বৃহস্পতিবার ৬৮ কোটি, শুক্রবার ৩৮ কোটি, শনিবার ৫১.৫০ কোটি ও রোববার ৫৮.৫০ কোটি, সোমবার ২৫.৫০ কোটি এবং মঙ্গলবার ২২ কোটি।

এরিমধ্যে সারা বিশ্ব জুড়ে বক্স অফিসে সুনামি ডেকে এনেছে পাঠান। চার বছর পর সেলুলয়েডে ফিরেছেন শাহরুখ খান। গোটা বলিউডই যেন অপেক্ষায় ছিলো তাঁর, সেই অপেক্ষার অবসান ঘটতেই ভেঙে চলেছে একের পর এক রেকর্ড। সপ্তমদিনে নয়া রেকর্ড গড়ল এই ছবি।

সাতদিনে শুধুমাত্র ভারতে ছবিটির আয় ৩৯৫ কোটি রুপি। এছাড়া সারা বিশ্ব থেকে আয় করেছে আরও ২৩৯ কোটি রুপি। সব মিলিয়ে মোট ৬৩৪ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এক সপ্তাহের আয়ের নিরিখে সর্বকালের সেরা হিন্দি ছবি হয়ে উঠেছে ‘পাঠান’। 

সবচেয়ে দ্রুত এই ছবি পার করে ফেলেছে ৩০০ কোটির মাইলফলক। এখন দ্বিতীয় স্থানে আছে বাহুবলী ২-এর হিন্দি ভার্সন। ছবিটি ৩০০ কোটি আয় করে দশম দিনে। কেজিএফ২ ১১তম দিনে, দঙ্গল ১৩তম দিনে, সঞ্জু ১৬তম দিনে জায়গা পেয়েছিল ৩০০ কোটির ক্লাবে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ভারতজুড়ে সাড়ে তিন হাজার পর্দায় মুক্তি পায়। এই প্রথম কোনও হিন্দি ছবি একসঙ্গে ১০০টি দেশে মুক্তি পেল। অনলাইন টিকিট বিক্রিতেও ইতিহাস গড়েছে এই ছবি। অগ্রিম বুকিংয়ের পরিমাণ ছিল ২০ কোটি!


একাত্তর/এআর

এ প্রজন্মের তরুণ গীতিকার আমিনুল ইসলাম মিন্টুর লেখা ‘আসবো না আর ফিরে’ শিরোনামের একটি গান গেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী নচিকেতা। গানটির সুর ও সংগীত করেছেন পল্লব গৌতম। সম্প্রতি প্রকাশ হয়েছে...
মুম্বাইয়ে ঝড় তুলেছে আলিয়ার ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। বক্স অফিসে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে আলিয়া। পৌঁছে গেছে ১০০ কোটির ঘরে, তাতেই সুপারহিট বানসালি-আলিয়া জুটি। গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিলো...
ইতোমধ্যে সুপারহিটে জায়গা করে নিয়েছে গাঙ্গুবাই। গত ২৫ ফেব্রুয়ারি মুক্তির দিনই সিনেমাটির আয় সাড়ে ১০ কোটি রুপি হলেও সেটি এখন পৌছেছে ৫৬ কোটি রুপিতে। বক্স অফিসের রিপোর্ট জানিয়েছে, ভারতীয় বক্স অফিসে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর