গোল্ডেন গ্লোবের পর অস্কারও জিতলো ‘নাটু নাটু’

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০১:০৩ পিএম

সূরের কোন মানচিত্র নেই, নেই কোন দেশ, নেই কোন সীমান্ত। এসব কথাই যেন অনুরণিত হলো অস্কারের মঞ্চে। মৌলিক গানের বিভাগে অস্কার মঞ্চে সেরার শিরোপা জিতে নিল ‘নাটু নাটু’। যা উপমহাদেশের গন্ডি পেরিয়ে আলোড়িত করেছিলো গোটা দুনিয়ায়।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ছয়টায়) লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর।

রিয়ানা, লেডি গাগার মতো সব বাঘা বাঘা পপতারকাদের পেছনে ফেলে চূড়ান্ত দৌড়ে বাজিমাৎ করলো এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবির গানটি। মঞ্চে পুরস্কার নিতে ওঠেন গীতিকার চন্দ্র বোস ও সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী। ‘নমস্তে’ বলে সেরার শিরোপা নেন তাঁরা। 

image


তেলেগু ভাষায় গানটি লিখেছেন কালা ভৈরব ও রাহুল সিপলিগঞ্জ। প্রবীণ সংগীত পরিচালক এম এম কিরাভানির সুরে কণ্ঠ দিয়েছেন দুই গীতিকার। গত জানুয়ারিতে ‘নাটু নাটু’ গানটি সিনেমায় সেরা মৌলিক গানের গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নিলে দুনিয়াজুড়ে শোরগোল পড়ে যায়।

ভারতের দক্ষিণী ছবির ইতিহাসে নজির গড়েছে ‘নাটু নাটু’। এই প্রথম অস্কারের মঞ্চে স্বীকৃতি পেলো কোনও তেলুগু ছবি। নাটু নাটুর জয়ে উচ্ছ্বসিত বলিউড থেকে দক্ষিণী তারকারা। উজাড় করে দিয়েছেন শুভেচ্ছা অভিনন্দন আর ভালোবাসায়। 

image


গত বছর মুক্তির পর রাজামৌলির সিনেমাটি বিশ্বজুড়ে আলোড়ন তোলে। এ আলোড়নের অন্যতম কারণ এই ‘নাটু নাটু’ গান। এর আগে ২০০৯ সালে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমার এ আর রাহমানের ‘জয় হো’ গান সেরার পুরস্কার পেয়েছিলো।


একাত্তর/এআর



৯৮তম অস্কারের মঞ্চে এবার কেবল সিনেমার গ্ল্যামার নয়, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন আর রাজনীতির উত্তাপও বেশ ভালোভাবেই টের পাওয়া গেল। রোববার আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বিশ্ববাসীর নজর কেড়ে নিলেন...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
অস্কারের মঞ্চে টানটান উত্তেজনা! এ বছর হলিউডের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ক্রটিকস চয়েস, গোল্ডেন গ্লোবস এবং বাফটা’র মতো প্রাক-অস্কার আসরগুলো থেকে যে ইঙ্গিত...
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের জমকালো আয়োজনে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন আশির দশকের জনপ্রিয় ও লাস্যময়ী হলিউড তারকা পামেলা অ্যান্ডারসন। গেলো রোববার অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর