পুত্র সন্তানের মা হলেন মাহিয়া মাহি

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০১:০৭ এএম

প্রথমবার মা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।

মাহির স্বামী রকিব সরকারসহ একাধিক ঘনিষ্ঠজন বিষয়টি নিশ্চিত করেছেন।

মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন জানিয়ে রকিব জানান, আলহামদুলিল্লাহ, সবই ভালোয় ভালোয় হয়েছে। সবার কাছে দোয়াও চান তিনি তাদের ছেলের জন্য।

এর আগে, ২০২২ সালের ১২ সেপ্টেম্বর মাহিয়া মাহি ফেসবুক স্ট্যাটাসে জানান, মা হতে চলেছেন তিনি। মা হওয়ার খবরটি যখন জানান, তখন মাহি দুই মাসের অন্তঃসত্ত্বা। মা হওয়ার ঘোষণা দিয়ে মাহি বলেছিলেন, তিনি আশা করছেন তার মেয়ে হবে। তবে তার কোলজুড়ে এলো পুত্র সন্তান।

তার স্বামী জানান, প্রথম সন্তানকে কোলে নিয়ে আনন্দে ভাসছেন নায়িকা।

মঙ্গলবার সন্ধ্যায় মাহির শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দেন। পরে রাত ১১টা ২০ মিনিটে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে ঘর বাঁধেন মাহি। সেই বিয়ের খবরও জানিয়েছিলেন ফেসবুকে।

আরও পড়ুন: অবশেষে বলিউড ছাড়ার কারণ জানালেন প্রিয়াংকা চোপড়া

সম্প্রতি দুই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মাহি। অর্ধদিবস ছিলেন কারাগারে। বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন।

একাত্তর/জো

বাংলা সিনেমার প্রিয় মুখ, জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী আজ পা দিলেন জীবনের ৫২তম বছরে। দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকের হৃদয়ে রাজত্ব করছেন এই নায়িকা। চিরচেনা হাসি, মায়াবী চোখ আর পর্দায় সাবলীল...
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলি প্রথমবার নাম লেখালেন মিউজিক ভিডিওতে। ময়না শিরোনামের গানচিত্রে বুবলীর বিপরীতে রয়েছেন ব্যাচেলর পয়েন্টখ্যাত শরাফ আহমেদ জীবন।
সুপারস্টার নায়িকা শাবনূরের বিপরীতে ‘গোলাম’ সিনেমায় প্রথম অভিনয় করেন শাকিব খান ২০০০ সালে। একই বছর ‘ফুল নেবো না অশ্রু নেবো’ সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শাকিব খান। এই সিনেমাটি...
ঢাকাই সিনেমার নতুন জুটি চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা বুবলীকে নিয়ে দুটি সিনেমা নির্মাণ করেছেন প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবাল। তবে সিনেমা দুটির একটিও প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারেনি। ঈদে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর