সেনাবাহিনীতে যোগ দিলেন বিটিএস তারকা জে-হোপ

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০১:২২ পিএম

গ্র্যামি-মনোনীত কে-পপ বয়ব্যান্ড বিটিএস-এর সদস্য জে-হোপ তার বাধ্যতামূলক সামরিক সেবা শুরু করেছেন। সেনাবাহিনীতে যাওয়া দ্বিতীয় বিটিএস সদস্য তিনি। 

বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, সিউল থেকে প্রায় ৮৭ কিলোমিটার দূরে ওনজু শহরে তার সামরিক তালিকাভুক্তি অনুষ্ঠানের জন্য একটি ভ্যান তাকে নিয়ে ভেন্যুতে প্রবেশ করে।

জে-হোপ, যার আসল নাম জং হো-সিওক, সোমবার ফ্যান প্ল্যাটফর্ম ওয়েভার্সের একটি পোস্টে তার কামানো মাথার একটি ছবি পোস্ট করে বলেন, আমি পরে ফিরে আসব। তার সামরিক দায়িত্ব শেষ করার পরে নিরাপদ প্রত্যাবর্তন কামনা করে ওই পোস্টে কমেন্ট করেন হাজার হাজার ভক্ত-অনুরাগী। 

তবে বিটিএস-এর এজেন্সি বিগহিট মিউজিকের মালিক হাইব-এর মুখপাত্ররা তার তালিকাভুক্তির বিশদ বিবরণ নিশ্চিত করতে অস্বীকার করেছে।

বিটিএস-এর সবচেয়ে বেশি বয়সী সদস্য জিন গত ডিসেম্বরে বাধ্যতামূলক সামরিক সেবার জন্য সেনাবাহিনীতে যোগদান করেন। 

দক্ষিণ কোরিয়ার ১৮ থেকে ২৮ বছর বয়সের মধ্যে সব সক্ষম পুরুষকে অবশ্যই ১৮ থেকে ২১ মাস সেনাবাহিনীতে কাজ করতে হবে।

বিটিএস সদস্যদের সামরিক তালিকাভুক্তি শুধুমাত্র ভক্তদের নয়, দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদদেরও দৃষ্টি আকর্ষণ করেছে। কিছু আইনপ্রণেতা এই জনপ্রিয় ব্যান্ডের সদস্যদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যাতে তারা পারফর্ম করা চালিয়ে যেতে পারে।

তবে ব্যান্ডটির এজেন্সি গত বছর জানায়, ২০২৩ সালের মধ্যে সব সদস্যের সামরিক দায়িত্ব শেষ করার পরিকল্পনা করেছে তারা।


একাত্তর/এসজে

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস তাদের নতুন অ্যালবাম ‘অরিরাং’ প্রকাশের পরপরই বিশ্ব সফরে বেরিয়েছে, আর যেখানেই তারা পা রাখছে, সেখানেই তৈরি হচ্ছে এক অভাবনীয় উন্মাদনা। সম্প্রতি মেক্সিকো সিটিতে...
মদ্যপ অবস্থায় বৈদ্যুতিক স্কুটার চালানোর অভিযোগে কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য সুগাকে ১৫ মিলিয়ন ওন (সাড়ে ১১ হাজার ডলার বা ৮ হাজার ৬০০ ইউরো) জরিমানা করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার কে-পপ মিউজিক সেনসেশন বিটিএসদের জীবনী নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে একটি কমিক বই। ‘ফেম: বিটিএস’ নামে এই বই প্রকাশিত হবে বুধবার।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে চলেছেন কে-পপ মেগাব্যান্ড বিটিএস তারকা জিন। দুই বছরের জন্য সামরিক বাহিনীতে কাজ করবেন তিনি।৩০ বছর বয়সী জিন সামরিক কায়দায় চুল কেটে নিজের একটি ছবি সামাজিক...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর