সেনাবাহিনীতে যোগ দিলেন বিটিএস তারকা জিন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০৮:২৩ পিএম

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে চলেছেন কে-পপ মেগাব্যান্ড বিটিএস তারকা জিন। দুই বছরের জন্য সামরিক বাহিনীতে কাজ করবেন তিনি।

৩০ বছর বয়সী জিন সামরিক কায়দায় চুল কেটে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, যেমনটা ভেবেছিলাম তার থেকে বেশি সুন্দর লাগছে।

দক্ষিণ কোরিয়ার ১৮-৩৫ বছর বয়সী সকল পুরুষকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। বিটিএসের সকল সদস্যকেই সামরিক বাহিনীতে যোগ দিতে হবে। তাদের মধ্যে জিনই প্রথম যোগ দিলেন। এরপর ব্রান্ডের অন্য সদস্যরা বাহিনীতে যোগ দিবেন। এ কারণে আগামী দুই বছর বন্ধ থাকবে বিটিএসের কার্যক্রম। ২০২৫ সালে আবার পুনর্গঠিত হবে সদস্যরা।

কোরিয়ার উত্তর সীমান্তের কাছে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রে পাঁচ সপ্তাহের প্রশিক্ষণ গ্রহণ করবেন জিন। এরপর তাকে উত্তর কোরিয়া সীমান্তের ফ্রন্ট লাইন ইউনিটে নিযুক্ত করা হবে।

ইয়েনচিওন বুটক্যাম্পে ট্রেনিং নিবেন জিন। এখানে তাদের মেঝেতে একটি মাদুর বিছিয়ে ঘুমাতে হবে। এক রুমে থাকতে হবে ৩০ জনকে। শিখতে হবে অস্ত্র পরিচালনা ও গ্রেনেড ছোড়া।

image


এই ট্রেনিং ক্যাম্প থেকে প্রশিক্ষণ নিয়েছেন ২২ বছর বয়সী ইয়াং সু ইওন। তিনি জানান, এখানে তাদের সিএস গ্যাসভর্তি বদ্ধ চেম্বারে প্রশিক্ষণ নিতে হয়। এছাড়া গ্রেনেড ব্যবহার করতে হয় তাদের।

আরও পড়ুন: মরক্কো সেমিতে ওঠায় উচ্ছ্বসিত শাকিরা

তিনি বলেন, আমি গ্রেনেড হাতে নিয়ে খুব ভয় পাচ্ছিলাম। এটা কত শক্তিশালী তা জেনে আরও অবাক হয়েছি। এই প্রশিক্ষণ শারীরিকভাবে খুবই কষ্টকর।

উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তের মধ্যে ৪ কিলোমিটার প্রশস্ত জায়গা রয়েছে যাকে ডিমিলিটারাইজড জোন বলা হয়। এর দুইপাশেই কাঁটাতারের বেড়া রয়েছে। সেখানে ভারি অস্ত্রে সজ্জিত সামরিক বাহিনী মোতায়েন করা থাকে। পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি লেগেই থাকে দক্ষিণ কোরিয়ার।


একাত্তর/আরএ

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস তাদের নতুন অ্যালবাম ‘অরিরাং’ প্রকাশের পরপরই বিশ্ব সফরে বেরিয়েছে, আর যেখানেই তারা পা রাখছে, সেখানেই তৈরি হচ্ছে এক অভাবনীয় উন্মাদনা। সম্প্রতি মেক্সিকো সিটিতে...
কিছুদিন আগেই এক খবরে গোটা বিশ্বে শোকের মাতম শুরু হয়েছিলো। গত মাসে বিটিএস তারকা জংকুক তার ভক্তদের সঙ্গে আলাপচারিতায় জানিয়েছেন অ্যাটেনশন ডেফিসিট হাইপার-অ্যাকটিভিটি ডিসঅর্ডার বা এডিএইচডি রোগ ধরা পড়ে তার।
মদ্যপ অবস্থায় বৈদ্যুতিক স্কুটার চালানোর অভিযোগে কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য সুগাকে ১৫ মিলিয়ন ওন (সাড়ে ১১ হাজার ডলার বা ৮ হাজার ৬০০ ইউরো) জরিমানা করা হয়েছে।
বিয়ে করেছেন সাউথ কোরিয়ার জনপ্রিয় ড্রামা ‘ক্রাশ ল্যান্ডিং অন ইউ’-র অভিনেত্রী চা চাং হোয়া। ঘরোয়া আয়োজনে শুক্রবার সিউলে বিয়ে সেরেছেন এই অভিনেত্রী। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন নব দম্পতির কাছের...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর