ফিল্ম আর্কাইভে প্রদর্শিত হবে 'ওমর ফারুকের মা'

আপডেট : ১১ মে ২০২৩, ০৮:২৫ পিএম

'মা দিবসকে সামনে রেখে আগামী ১৩ মে বিকেল ৫টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রদর্শিত হবে সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ওমর ফারুকের মা'। এদিন বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটি সংরক্ষণ ও হস্তান্তর অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।  

'ওমর ফারুকের মা' ইতোমধ্যেই প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে। 

চলচ্চিত্রের পরিচালক এম এম জাহিদুর রহমান (বিপ্লব) বলেন, 'ওমর ফারুকের মা' দেখলে মানুস মুক্তিযুদ্ধের আর একটি টুকরো চিত্র সম্পর্কে জানতে পারবে। চলচ্চিত্রটির বাণিজ্যিক কোনো দৃষ্টিভঙ্গি নেই। 

image

প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা, বিশ্ববিখ্যাত জাদু শিল্পী, শহীদ ওমর ফারুকের বাল্যবন্ধু জুয়েল আইচ; হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি, (টুরিস্ট পুলিশ প্রধান) বাংলাদেশ পুলিশ; মোঃ ফারুক আহমেদ, অতিরিক্ত সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; সাবিহা পারভীন, নির্বাহী পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ); মোজাম্মেল বাবু, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, একাত্তর টেলিভিশন। 

উল্লেখ্য যে, এই অনুষ্ঠানের মাধ্যমে 'ওমর ফারুকের মা' স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হবে।  

চলচ্চিত্রের গল্পটি পিরোজপুরের জেলার আমড়াঝুড়ি কাউখালী উপজেলার আশোয়া আমড়াঝুড়ি নামক স্থানের একজন মুক্তিযোদ্ধা ওমর ফারুক আর তার মায়ের। 

ওমর ফারুক ২১ বছরের যুবক, ছিলেন পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের ভিপি। 

১৯৭১ সালে ২৩ মার্চ পিরোজপুরের টাউন ক্লাব চত্বরে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন ওমর ফারুক, পুড়িয়ে ফেলেন শহরের যত পাকিস্থানী পতাকা। এক সন্ধ্যায় অন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে পিরোজপুরের ট্রেজারি ভেঙে লুট করেন অস্ত্র। আত্মগোপনে থেকে সুসংগঠিত করতে থাকেন মুক্তিযোদ্ধাদের। 

image

যুদ্ধের সময় এক রাতে মাকে কথা দিয়ে গিয়েছিল রাত্রে ফিরে মায়ের হাতে ভাত খাবে। ওমর ফারুকের আর ফেরা হয়নি। সেই রাত্রেই তিনি পাক বাহিনীর হাতে ধরা পড়ে। ধরা পড়ার সময় তার কাছে স্বাধীন বাংলাদেশের ৭টি পতাকা পায় পাক সেনারা। পাক হানাদার বাহিনীর হাতে  মৃত্যু হয় তার। 

একটি পতাকা মাথায় হাতুড়ি পেটা করে ঢুকিয়ে দেওয়া হয় তার, শহীদ হয় ওমর ফারুক,ভাসিয়ে দেয়া হয় তার লাশ কীর্তনখোলা নদীতে।

৪৬ বছর পেরিয়ে গেছে, পার হয় নাই ওমর ফারুকের মায়ের অপেক্ষা! মা আজও ছেলের অপেক্ষায় তিনবেলা হাড়িতে ভাত বসান, রাত্রে সদর দরজা খোলা রাখেন ছেলের অপেক্ষায়, ছেলে আসবে সেই বিশ্বাসে।

image

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে 'ওমর ফারুকের মা'-এ মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মিডিয়া ব্যক্তিত্ত্ব দিলারা জামান। 

তাছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলিতে অভিনয় করছেন বন্যা মির্জা, সাহেদ শরীফ খান, খাইরুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, সালমা রহমান, আইনুন পুতুল,রিপন চৌধুরী, কাজী রাজু, সৈয়দ শুভ্র, মুকুল সিরাজ, এ বি এম মোতাহারুল ইসলাম, প্রণব ঘোষ, রোশেন শরিফ ও তুহিন আহমেদ সহ আরো অনেকে।  

image


একাত্তর/এআর

কান চলচ্চিত্র উৎসবে নতুন করে ইতিহাস লিখলো বাংলাদেশ। উৎসবের অফিসিয়াল কম্পিটিশনে, বাংলাদেশের প্রথম ছবি হিসেবে আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য ‘আলী’ জিতলো স্পেশাল মেনশন।
কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যালে ১৮টি দেশের বিভিন্ন বিভাগের ১৫৩টি উন্মুক্ত ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাঝে সেরার সেরা নির্বাচিত হয়েছে তোফায়েল আহমেদ ও হাসিব হাসনাইন নির্মিত স্বল্পদৈর্ঘ্য...
শিল্পকলার জাতীয় নাট্যশালায় হয়ে গেলো গৌতম কৈরি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’র প্রিমিয়ার প্রদর্শনী। ছবিটিতে বঙ্গমাতা রেনুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।শোকাবহ আগস্ট...
একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর। রাজধানীর আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভে বিকেল ৫টায় প্রিমিয়ার...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর