সুড়ঙ্গ ও প্রিয়তমায় মুগ্ধ বড় পর্দার দর্শকরা

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৫:৪১ পিএম

ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোর এখন জয়জয়কার। বিশেষ করে সুড়ঙ্গ ও প্রিয়তমা দেখতে মানুষের উপচে পড়া ভিড় ছিলো হলগুলোতে।

শনিবার সকালে বসুন্ধরা সিনেপ্লেক্সে দুটি ছবির শোই ছিলো হাউজফুল। প্রিয়তমা ছবিতে শাকিব খানের অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শক। আর সুড়ঙ্গ ছবিতে দর্শক মাতিয়েছেন আফরান নিশো।

ঈদের দিন থেকেই মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টি উপেক্ষা করেও দর্শক ছুটে যাচ্ছেন হলে। যে চাপ সামলাতে শো বাড়াতে বাধ্য হয়েছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স।

image


‘সুড়ঙ্গ’ সিনেমাটি নিয়ে মাল্টিপ্লেক্সে দর্শকের বিপুল উচ্ছ্বাস-উন্মাদনা দেখা যাচ্ছে। তবে কম যাচ্ছে না শাকিব খানের প্রিয়তমাও। এই ছবিটিও দর্শক টানছে সমানে।

বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে শনিবার দুপুরের শো দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়। অনেকেই দিনের টিকেট না পেয়ে পরদিনের জন্য টিকেট কেটেছেন।

স্টার সিনেপ্লেক্সে দর্শকদের আগ্রহে কেন্দ্রে ছিলো সুড়ঙ্গ ও প্রিয়তমা ছবি দুটি। আফরান নিশোর অভিনয় দেখে মুগ্ধতার কথা জানালেন সকালের শো দেখে বের হওয়া দর্শকরা।

image


শাকিব খানের প্রিয়তমা ছবি চিত্রটাও একই রকম। প্রিয়তমা ছবিতে শাকিব খান ও ইধিকা পালের জুটি মন জয় করেছে দর্শকদের।

শনিবার বৃষ্টিস্নাত সকালে মধুমতি সিনেমা হলেও শাকিব খানের বাজিমাত। প্রিয়তমার দুপুরের শো দেখতে এসেছিলেন আরও অনেক বেশি দর্শক। সবাই জানালেন ভালো লাগার কথা।

প্রিয়তমা ছবির টিশার্ট গায়ে দিয়েই হলে আসেন শাকিব ভক্তরা। ছবিটির গানগুলোও হয়েছে দর্শকপ্রিয়। আলাদা করে নজর কেড়েছে প্রিয়তমা ছবিতে প্রিন্স মাহমুদের গানটি।

একাত্তর/এসজে

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
ঈদকে কেন্দ্র করে পরিবার মিলে দেখার মতো একটা সিনেমা বানানোর ইচ্ছা ছিল তার। সেই ইচ্ছা–স্বপ্ন বুননে শ্লোগান রেখেছেন সংবিধিবদ্ধ সতর্কীকরণ: পরিবার ছাড়া দেখা নিষেধ। 
ঈদে মুক্তির দৌড়ে যুক্ত হয়েছে আরও একটি সিনেমা ‘চক্কর ৩০২’। নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবনের প্রথম চলচ্চিত্র এটি। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মোশাররফ করিমকে। এছাড়াও রয়েছেন তারিন...
তেলুগু ভাষায় নির্মিত ‘দেভারা’ সিনেমার প্রথম পর্ব শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনই বাজেটের এক-তৃতীয়াংশ আয় করে ফেলেছে ছবিটি। তবে, এ সিনেমা আলোচনায় আছে অন্য কারণেও।
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর