কতোটা জনপ্রিয়তা পাচ্ছে ‘লাস্ট স্টোরিজ ২’?

আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৫:৩৫ পিএম

করোনা মহামারী শুরুর দুই বছর আগে, ২০১৮ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘লাস্ট স্টোরিজ’। কামলালসার এই অ্যান্থোলজি সিরিয়ালটি বেশ সাড়া ফেলেছিলো সেই সময়। ভালো-খারাপ দুই ধরনের আলোচনাতেই ছিলো হিন্দি ভাষার এই সিরিয়ালটি।  

অবশেষে পাঁচ বছর পর শুরু হতে যাচ্ছে লাস্ট স্টোরিজের দ্বিতীয় মৌসুম। এরিমধ্যে এটির টিজার সাড় ফেলেছে নেট দুনিয়ায়। তবে তাও আগে ছবিটির কিছু কিছু দৃশ্য ফাঁস হয়ে যাওয়াতেও এই ছবি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে অনেকে। তবে প্রশ্ন থাকছে, দ্বিতীয় মৌসুমও কি জনপ্রিয়তা পাবে?

দর্শক ছোট ছোট ছবি দেখতে পছন্দ করে। ওটিটি সেই কাজ করেই জনপ্রিয়তা পাচ্ছে। ছোট ছোট ছবি, তাড়াতাড়ি দেখা হয়ে যায়, একটানা সবগুলো না দেখলেও চলে। সবচেয়ে বড় কথা বেশির ভাগ ছবির গল্পের শেষে দারুণ এক টুইস্ট থাকে। তাই দর্শকে মুখিয়ে রাখে পরের পর্বের জন্য।

তার উপর যদি তাতে লাস্য, কামনা, ভোগের মতো সুড়সুড়ি থাকে, তা হলে তো দর্শক গোগ্রাসে গিলবে। ২০১৮ সালে সেই ভাবনা থেকেই অনুরাগ ক্যাশপ,জোয়া আখতার, দিবাকর বন্দ্যোপাধ্যায় এবং করণ জোহর ‘লাস্ট স্টোরিজ’ বানিয়েছিলেন নেটফ্লিক্সের জন্য।

image


প্রথম মৌসুমের ব্যাপক বিপণন কৌশলের কারণে জনপ্রিয়তা পেয়েছিলো। কারো কাছে খারাপ, আবার কারো কাছে ভালো লেগেছিলো সিরিজটি। তবে ছবির কামলালসার দৃশ্যগুলো আলোচনা তৈরি করেছিলো, তাতে কোন সন্দেহ নেই। তাই একইভাবে তৈরি হলো দ্বিতীয় মৌসুম।

আরও পড়ুন: মুক্তির আগেই বিতর্ক ছড়াচ্ছে ‘৭২ হুরাইন’

তবে লাস্ট স্টোরিজের দ্বিতীয় মৌসুম পরিচালনার দ্বিতীয় পেয়েছেন নতুন চার জন। বাল্কি, কঙ্কনা সেন শর্মা, সুজয় ঘোষ এবং অমিত শর্মার নতুন সিজনের চারটি গল্প বলেছেন। তবে সে গল্পগুলো শুধুই কামনার নয়; কোনও কোনও গল্পে কামনা, লালসার মাত্রা ছাড়িয়ে এসেছে হিংসা-শোষণ।

image


এই চার নির্মাতা তাঁদের গল্পগুলিকে শুধুমাত্র সোজাসাপ্টা কামলালসায় বেঁধে না রেখে আরও বিস্তৃত পরিসরে বুনতে চেয়েছেন। কিন্তু তা করতে গিয়ে অনেক জায়গাতেই ধাক্কা খেয়েছেন। এর সবচেয়ে বড় কারণ, গল্পের গাঁথুনিতে গন্ডগোল, ঠিক জমাতে বা যুক্তিযুক্ত করতে পারেননি।

 

একাত্তর/আরবিএস  

এই প্রথমবার তিনি ওটিটিতে নাম লেখালেন। অনম বিশ্বাস পরিচালিত এই সিরিজটির মুক্তি উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো এক আয়োজন, প্রকাশ্যে এলো সিরিজটির ট্রেলার।
হীরামান্ডির গল্প কীভাবে এগিয়ে যাবে তার বিশদ বিবরণসহ নির্মাতা সঞ্জয় লীলা বানসালি সিজন ২ এর ঘোষণা দিয়েছেন।
টালিউডের অসংখ্য সফল চলচ্চিত্রের গুণী অভিনেত্রী পাওলি দাম। সম্প্রতি যুক্ত হয়েছেন একটি ওয়েব সিরিজে। ওয়েব সিরিজটির নাম ‘গুটিপোকা’। এই ওয়েব সিরিজে মূল চরিত্রে দেখা যাবে পাওলিকে। এটি পরিচালনা করছেন...
বিশ্বের সবচেয়ে বড় অনলাইন চলচ্চিত্রের তথ্যভান্ডার হলো ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)। এখান থেকে জানা যায় বিশ্বের কোন সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ বেশি। সপ্তাহের জনপ্রিয়তায় থাকা সিনেমার তালিকা তৈরি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর