গুরুতর অবস্থায় সিসিইউতে সত্যজিতের ‘চারুলতা’

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০৫:১৬ পিএম

গুরুতর অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।

বৃহস্পতিবার তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হন তার ভক্তরা। গত ২১ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ৮১ বছর বয়সী এই অভিনেত্রী। তিনি ভ্যাসকুলাইটিস ডারমাটাইটিস নামক অটোইমিউন রোগে আক্রান্ত। খবর: হিন্দুস্তান টাইমস।

মাধবী মুখোপাধ্যায় সত্যজিৎ রায়ের দর্শকপ্রিয় ছবি ‘চারুলতা’য় অভিনয় করেছিলেন। কলকাতার বিনোদন অঙ্গনে তিনি ‘চারুলতা’ নামেই পরিচিত।

পায়ের চামড়ায় সংক্রমণের জন্য শুরুতে সাধারণ ওয়ার্ডে রাখা হলেও পরে অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। আপাতত অভিনেত্রীর পরিস্থিতি স্থিতিশীল।

হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। এই মুহূর্তে স্থিতিশীল অভিনেত্রী। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. বিশ্বজিৎ ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন চিকিৎসকদের দল সব সময় মনিটর করছেন বর্ষীয়ান অভিনেত্রীকে।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছেন মাধবী মুখোপাধ্যায়। এছাড়া উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তার। সেজন্যই তাকে নিয়ে বাড়তি সতর্ক চিকিৎসকেরা। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে শিগগির তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

২০২২ সালেও একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তারপর বয়সজনিত বেশ কিছু সমস্যা থাকলেও চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন অভিনেত্রী।

দীর্ঘ অভিনয়জীবনে বেশ কিছু ছবিতে কাজ করেছেন মাধবী মুখোপাধ্যায়, তবে বিশ্ব চলচ্চিত্র তাকে সবচেয়ে বেশি মনে রেখেছে সত্যজিতের ‘চারুলতা’ হিসেবে। মা লীলা দেবীর হাত ধরে থিয়েটারে পা রেখেছিলেন তিনি। শিশির ভাদুড়ির সঙ্গে প্রথম কাজ করেছিলেন ছোট্ট মাধবী। শিশির ভাদুড়ি, নির্মলেন্দু লাহিড়ী ও ছবি বিশ্বাসের মতো অভিনেতাদের কাছ থেকে অভিনয়ের দীক্ষা পেয়েছেন মাধবী। পরবর্তী সময়ে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকের সিনেমায় কাজ করেছেন তিনি।


একাত্তর/জো

টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
রাজনীতি আর বিনোদনের রসায়ন যেখানে মিলেমিশে একাকার, সেখানে টালমাটাল সম্পর্কের গল্প থাকবে না তা কি হয়? ২০২৪ সালের লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে তৃণমূলের সঙ্গে যে দূরত্বের দেয়াল তৈরি হয়েছিল, আসন্ন...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
বর্তমান সময়ে কলকতার অন্যতম ব্যস্ত অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় নিজেকে নতুনভাবে আবিষ্কার করছেন। চলতি মাসে তাঁর অভিনীত সিরিজ ‘আদালত ও একটি মেয়ে’ মুক্তি পেতে চলেছে। গত এক বছরে তথাকথিত বাণিজ্যিক ছবির...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর