অবশেষে ওয়েবে অভিষিক্ত হলেন মিমি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৫ পিএম

অবশেষে ওটিটি প্লাটফর্মে এলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে তার ওয়েব অভিষেকের কথা আগেই চাউর হয়েছিলো। তখনই শোনা গিয়েছিলো, জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম হইচইত-তেই অভিষেক হতে যাচ্ছে এই নামী অভিনেত্রীর। আর তাতে সিলমোহর পড়ে ‘যাহা বলিব সত্য বলিব’র ফার্স্টলুকে। 

সেখানেই আইনজীবীর লুকে ধরা দেন মিমি, আর কলকাতার আরেক জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরী। এর আগে অরিন্দম শীলের ছবি ‘ধনঞ্জয়’-তে কালো কো গায়ে চড়িয়েছিলেন মিমি। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি সেই সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। এবারও ‘যাহা বলিব সত্য বলিব’ ওয়েব সিরিজের গল্পও বাস্তব। 

কলকাতা শহরে খুন হন এক পুলিশ কর্মকর্তা। নড়চড়ে বসে পুরো বিভাগ। খুনিকে বের করতেই হবে। স্যতিই কি খুনিতে পাওয়া গিয়েছিলো, মামলায় কি শাস্তি হয়েছিলো, এমন প্রশ্নেরই উত্তর মিলবে চন্দ্রাশিস রায় পরিচালিত ‘যাহা বলিব সত্য বলিব’ ওয়েব সিরিজে। আগেই বলা হয়ে এ সিরিজেই ওয়েব দুনিয়ায় পা রাখছেন মিমি।

অভিনয় করেছেন আইনজীবী পৃথার চরিত্রে। বিরোধী পক্ষের ডাকসাইটে উকিল জয়রাজ। যথারীত এই চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চোধুরী। দুজনের মধ্যে টানটান আইনি লড়াইয়ের আভাস পাওয়া গেল ট্রেলারে। এজলাসের মধ্যেই মিমি আর টোটার চরিত্রের দুরন্ত লড়াই দেখা যাচ্ছে।

মেষ পর্যন্ত সত্য-মিথ্যার লড়াইয়ে কে জিতবে, সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ৫ জানুয়ারি। সেদিন থেকেই হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে ‘যাহা বলিব সত্য বলিব’। মিমি-টোটা ছাড়াও সিরিজে রয়েছেন অনুজয়, দেবেশ, জয়দীপ প্রান্তিক, অনিন্দ্য, বুদ্ধদেব। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রোহিত সৌম্যর।

কৌশিক গঙ্গুলীর মতো পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন চন্দ্রাশিস। করোনা পরিস্থিতিতি প্রসেনজিৎ ও সত্যম অভিনীত ‘নিরন্তর’ ছবিটিরও পরিচালক ছিলেন তিনি। এবার ‘যাহা বলিব সত্য বলিব’র দায়িত্ব নেন।  ট্রেলার দেখে দর্শকরা বলছেন, জমজমাটা একটি থ্রিলারের স্বাদ দেবে এই কোর্টরুম ড্রামা। 

একাত্তর/এসি
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল যেমন রাজনৈতিক মহলে সুনামি বইয়ে দিয়েছে, তেমনই বিনোদন জগতের অলিন্দেও লেগেছে তার তপ্ত আঁচ। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় আরজি করের সেই অভিশপ্ত ঘটনার নির্যাতিতার...
এই প্রথমবার তিনি ওটিটিতে নাম লেখালেন। অনম বিশ্বাস পরিচালিত এই সিরিজটির মুক্তি উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো এক আয়োজন, প্রকাশ্যে এলো সিরিজটির ট্রেলার।
হীরামান্ডির গল্প কীভাবে এগিয়ে যাবে তার বিশদ বিবরণসহ নির্মাতা সঞ্জয় লীলা বানসালি সিজন ২ এর ঘোষণা দিয়েছেন।
খুব দ্রুতই বাড়ছে ওটিট’র চাহিদা। এই প্ল্যাটফর্ম শুরু হয়েছিল আমেরিকা থেকে এবং ধীরে ধীরে তা বাংলাদেশে এসে পৌঁছেছে। কোভিড অতিমারির সময় থেকে বিনোদনের ক্ষেত্র হিসাবে দর্শকের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর