ওসাকা উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রিকশা গার্ল’

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৬ পিএম

আগামী ১ মার্চ থেকে জাপানের ওসাকা শহরে শুরু হচ্ছে ১৯তম ‘ওসাকা ফিল্ম ফেস্টিভ্যাল’। এ উৎসবে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশা গার্ল’।

ওসাকা ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আসর চলবে ১০ মার্চ পর্যন্ত। দেখানো হবে দেশি-বিদেশি ১৯৭টি সিনেমা। 

সিনে রেবেল উমেদা সিনেমা হলে রিকশা গার্ল এর স্ক্রিনিং হবে ১ মার্চ স্থানীয় সময় রাত ৯টায় ও ৪ মার্চ সকাল সাড়ে ১০টায়। এছাড়াও ২ মার্চ দুপুর আড়াইটার দিকে ওসাকা নাকায়োশিমা আর্ট মিউজিয়াম ১ এফ হলেও দেখানো হবে সিনেমাটি। 

সিনেমা ও রিকশা গার্ল নিয়ে কথা বলতে জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আজ বৃহস্পতিবার দেশটির উদ্দেশে রওনা হচ্ছেন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী ও প্রযোজক মো. আসাদুজামান। 

এর আগে বিশ্বের ডজন খানেক উৎসবে দেখানো হয়েছে রিকশা গার্ল। জার্মানি আর বেলজিয়ামে পুরস্কৃতও হয়েছে সিনেমাটি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী এপ্রিল মাসে বাংলাদেশে মুক্তি পাবে রিকশা গার্ল। 

আরবিএস
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে।
ঐতিহ্যবাহী বেহুলা লক্ষিন্দরের গীতিনাট্য বেহুলা নাচারি পালা উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমাটি। টাঙ্গাইলসহ আশেপাশে কয়েকটি জেলাতে একসময় বেহুলা ও লক্ষ্মীন্দরের কাহিনীকে কেন্দ্র করে গীতিনাট্য বেহুলা...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর