হাতে প্লাস্টার নিয়ে রেড কার্পেটে ঐশ্বরিয়া

আপডেট : ১৮ মে ২০২৪, ০১:১১ পিএম

হাতে প্লাস্টার নিয়েই কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটে সবাইকে তাক লাগিয়ে দিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ২০০২ সাল থেকে প্রায় প্রতি বছরই এই উৎসবের লাল গালিচায় নজর কেড়েছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।

ভারতীয় গণমাধ্যম ‘দ্য ওয়াল’ এর তথ্যমতে, তিনিই একমাত্র ভারতীয় অভিনেত্রী, যিনি ধারাবাহিকভাবে কানের মঞ্চে গেছেন। একইভাবে এবছরও তার কোন ব্যতিক্রম হয় নি। ব্যক্তিজীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে তার কোনও প্রভাব পড়তে দেন নি ঐশ্বরিয়া । এবার তার উৎকৃষ্ট প্রমান, তিনি হাতে প্লাস্টার নিয়েই লাল গালিচায় হেঁটে যেন সবাইকে চমকে দিলেন। আর তার ছায়াসঙ্গী হয়ে রইলেন কন্যা আরাধ্যা।

বৃহস্পতিবার ২০২৪ এর ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়া। প্রতিবারই তার সাজ নিয়ে থাকে অনুরাগীদের আগ্রহ । এবারও তার ফ্যাশন, পোশাকে মুগ্ধ হন সবাই। তবে দর্শকের চোখ ছিলো বার বার তার ডান হাতের দিকে। কারণ সেই হাতে চোট নিয়েই কানের মঞ্চে হাজির হয়েছেন তিনি।

কান চলচ্চিত্র উৎসব মঞ্চে এবার কালো রঙের ‘করসেট’ গাউন পরেছিলেন ঐশ্বরিয়া। লম্বা এ পোশাকটি বহন করার জন্য একাধিক লোক থাকলেও কন্যা আরাধ্যা নিয়েছিল বড় দায়িত্ব। মাকে যত্ন সহকারে সিঁড়ি দিয়ে ধরে ধরে নামায় সে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে । আরাধ্যাকে খুব একটা ক্যামেরার সামনে দেখা না গেলেও পাপারাৎজ্জিদের ক্যামেরায় উঠে এসেছে তার সাবলীল ভঙ্গি।

৫৫তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ভারী সোনার গহনা পরে ঐশ্বরিয়া আত্মপ্রকাশ করেছিলেন । আর তারপর থেকেই তাকে ধারাবাহিকভাবেই দেখা যায় এই বিশ্বখ্যাত ফিল্ম ফেস্টিভালে। গত কয়েক বছরে লোরিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত হয়েছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ।

এনএন
বলিউডের প্রথম সারির অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে এক সময়ে বেশ কঠিন সময় পার করতে হয়েছে।একটা সময় আবার পর পর পাঁচটি ছবি থেকে বাদ পড়তে হয়েছিলো এই অভিনেত্রীকে।
একটি ভিডিওতে দেখা গেছে, ঐশ্বরিয়া তার ডান হাতে চোট পেয়েছেন কোনোভাবে। এ নিয়ে অভিনেত্রীর ভক্তরা ভীষণ চিন্তিত।
২০০৭ সালে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হয় সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের। প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবন অভিষেক-ঐশ্বরিয়ার।
বলিউডের এক সময়ের দাপুটে নায়িকা ঐশ্বরিয়া রাই বিয়ের পর থেকেই বেছে নিয়েছেন অন্তরালের জীবন। দু-একটা ছবিতে অভিনয়ের কারণে পর্দাতে দেখা গেলেও, সেগুলো কামব্যাকের মতো কোন ঘটনা ছিলো না। বরং উল্টো বচ্চন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর