দেশে আসছে শাফিন আহমেদের মরদেহ, মঙ্গলবার জানাজা

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০১:০১ পিএম

জনপ্রিয় ব্যান্ড শিল্পী শাফিন আহমেদের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে বিকেলে দেশে আসছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাফিন আহমেদের বড় ভাই হামিন আহমেদ।

তিনি জানান, শাফিনের লাশ বহনকারী উড়োজাহাজ সোমবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।

মঙ্গলবার দুপুরে গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে এই শিল্পীকে।

গত ৯ জুলাই একটি কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বহু কালজয়ী গানের গায়ক শাফিন আহমেদ। ২০ জুলাই ছিল সেই কনসার্ট। কিন্তু তার আগেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিলো।

গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে সেখানেই তার মৃত্যু হয়।

এর আগে ২০১৯ সালে কক্সবাজারে একটি কনসার্টে পারফর্ম করতে গিয়ে প্রথম হার্ট অ্যাটাক হয় শাফিনের। তখনও তার অবস্থা গুরুতর ছিল। সিসিইউতে ভর্তি ছিলেন এবং বুকে পেসমেকার বসানো হয়। এমনকি তার শরীরে সেসময় কোনো পালস না পাওয়ায় ইলেকট্রিক শকড পর্যন্ত দিতে হয়েছিলো।

মৃত্যুকালে শাফিন আহমেদের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী এবং তিন সন্তান রেখে গেছেন। জনপ্রিয় এই ব্যান্ড তারকার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের সংগীত অঙ্গনের দুই মহারথী সংগীত শিল্পী ফিরোজা বেগম এবং সুরকার কমল দাশগুপ্তের ছেলে শাফিন নিজে ছিলেন বেইজ গিটারিস্ট, সুরকার এবং গায়ক। ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি তার জন্ম।

বড় ভাই হামিন আহমেদসহ ইংল্যান্ডে পড়তে গিয়ে পশ্চিমের সংগীতের সঙ্গে সখ্য হয় শাফিনের। শুরু হয় তার ব্যান্ড সংগীতের যাত্রা।

ফরিদ রশিদের হাত ধরে ১৯৭৯ সালে তারা গড়ে তোলেন ব্যান্ডদল ‘মাইলস’। প্রথম কয়েক বছর তারা বিভিন্ন পাঁচতারা হোটেলে ইংরেজি গান গাইতেন। এরমধ্যেই প্রকাশিত হয় দু’টি ইংরেজি গানের অ্যালবাম ‘মাইলস’ ও ‘এ স্টেপ ফারদার’।

মাইলসের বাংলা গানের প্রথম অ্যালবাম ‘প্রতিশ্রুতি’ বের হয় ১৯৯১ সালে।

মাইলসের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘চাঁদ তারা সূর্য’, ‘প্রথম প্রেমের মতো’, ‘গুঞ্জন শুনি’, ‘সে কোন দরদিয়া’, ‘ফিরিয়ে দাও’, ‘ধিকি ধিকি’, ‘পাহাড়ি মেয়ে’, ‘নীলা’, ‘কি যাদু’, ‘কতকাল খুঁজব তোমায়’, ‘হৃদয়হীনা’, ‘স্বপ্নভঙ্গ’, ‘জ্বালা জ্বালা’, ‘শেষ ঠিকানা’, ‘পিয়াসী মন’, ‘বলব না তোমাকে’, ‘জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন’ ও ‘প্রিয়তমা মেঘ’।

একাত্তর/আরএ
বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং অন্তর্গতভাবেই একজন খাঁটি শিল্পী।
দুর্দান্ত সব চমক আর ইতিহাস সৃষ্টির মাধ্যমে শেষ হলো ৬৮তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডস। রোববার লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডট কম অ্যারেনায় এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অবকাশ যাপনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলী। এর আগে জানা গিয়েছিলো যে এই তারকা জুটি তাদের ছেলেকে নিয়ে আমেরিকা ভ্রমণে যাবেন। এখন তাদের যুক্তরাষ্ট্রে ঘুরে...
জমকালো আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হলো ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। এই অনুষ্ঠানের ঘোষণা পর্ব শুরু হয় বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫টায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর