বই নিয়ে বিপাকে কারিনা

আপডেট : ১২ মে ২০২৪, ০৯:৪৯ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুরের নামে সমন জারি করেছে ভারতের মধ্যপ্রদেশের হাইকোর্ট।

দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকাকালীন কারিনা যে বইটি লিখেছিলেন, সেই বইকে ঘিরেই তৈরি হয়েছে জটিলতা। ‘করিনা কাপুর খানস প্রেগন্যান্সি বাইবেল’ নামের বইটিতে ‘বাইবেল’ শব্দের ব্যবহারের জেরেই আইনি বিপাকে পড়েছেন অভিনেত্রী। আর এতে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি গুরপাল সিং আলুওয়ালিয়া সমন জারি করেছেন।

ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, কারিনা খ্রিস্টধর্মের ভাবাবেগে আঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। অ্যাডভোকেট ক্রিস্টোফার অ্যান্টনি কারিনা ও বইটির প্রকাশকের বিরুদ্ধে একটি পিটিশন করেছে। যার জন্য কোর্টের এই নোটিশ।

পিটিশনের দাবি করা হয়েছে, কারিনার ওই বই বিক্রি বন্ধ করা হোক। কারণ বাইবেল শব্দটি ব্যবহার করে ধর্মীয় আবেগে আঘাত দেয়া হয়েছে।

ক্রিস্টোফার অ্যান্টনি একজন সমাজকর্মীও। তিনি বলেন, এতে নির্দিষ্ট সম্প্রদায়ের অনুভূতি আহত হয়েছে। প্রথমে তিনি পুলিশে এফআইআর দায়ের করতেও গিয়েছিলেন। পুলিশ তার অভিযোগ নিতে চায়নি। এরপর তিনি নিম্ন আদালতে গিয়েছিলেন। কিন্তু তারা এই যুক্তিতে পিটিশন রেজিস্ট্রার করতে চায়নি। এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কারিনা কাপুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আগামী ১ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে দ্য ওয়াল জানিয়েছে।

 

এনএন/কেএসএইচ
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর