‘ঘুড্ডি’ নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী মারা গেছেন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:২০ এএম

‘ঘুড্ডি’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে সোমবার রাত ১১ টা ৫৩ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সোমবার রাত ১০টার পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে সালাহউদ্দিন জাকীকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালের চিকিৎসকেরা জানান তিনি মারা গেছেন।  

১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’র জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সৈয়দ সালাহউদ্দীন জাকী। চলচ্চিত্রে অবদানের জন্য ২০২১ সালে একুশে পদক পান বিটিভির সাবেক এই মহাপরিচালক।

১৯৪৬ সালের ২৬ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’ দিয়ে দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদেরও মন জয় করেন তিনি। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। 

পরে ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন। গত শতকের নব্বই দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন তিনি।

সৈয়দ সালাউদ্দিন জাকীর এক ছেলে ও এক মেয়ে। কানাডা থেকে তাদের দেশে ফেরার পর বরেণ্য এই পরিচালকের দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

আরবিএস  
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর