বৃষ্টির পর ঢাকার বায়ুমানের পরিস্থিতি কী?

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম

গত দুই দিনের বৃষ্টির পর রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা কিছুটা কমেছে। তবে এখনো শহরটির বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১১৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৪তম।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের বায়ুমান সূচক অনুযায়ী, রোববার (২২ নভেম্বর) সকাল সোয়া ৯টায় বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক ৪৮৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

তালিকায় ২৪১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৮৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে মিশরের কায়রো। চতুর্থ অবস্থানে থাকা ভারতের মুম্বাইয়ের স্কোর ১৭৫। আর ১৭০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মানের তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়।

সূচক ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। সূচক ২০১ থেকে ৩০০ হলে বায়ুর মান খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

একাত্তর/কেআই
ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা ২০২৬’। 
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এতে স্থাপনাটিতে আগুন ধরে যায়। তবে প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত মে মাসে জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনা থেকে বিরত থাকার যে আহ্বান জানিয়েছিলেন, দেশবাসী তাতে সাড়া দেয়ায় মূল্যবান এই ধাতুটির দাম এখন কমে এসেছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।...
চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জাঁকজমক ও আড়ম্বরকে নিজের বড় বিজয় হিসেবে উদ্‌যাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলতি বছরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর