চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৫:১২ পিএম

নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই চিকিৎসকের জামিনের পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ৪৪টি সংগঠনের নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। 

এর আগে শনিবার ঢাকার গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের সব চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার (প্রাইভেট চেম্বার) এবং ব্যক্তিগত অস্ত্রোপচার (প্রাইভেট অপারেশন) সোম ও মঙ্গলবার বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।

এরি মধ্যে মঙ্গলবার দুপুরে দুই চিকিৎসকের জামিনের খবর আসে। এরপর বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সার্জনস এর সভাপতি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম। 


একাত্তর/আরবি 

শুধু বড় বড় কথা বললে ডেঙ্গু কমবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ডেঙ্গু কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর নিরুৎসাহিত করলেও রাজধানীর হাসপাতালগুলোতে রোজই আসছে ডেঙ্গু আক্রান্ত ঢাকার বাইরের রোগী। যাদের বেশিরভাগই আসছেন শক সিনড্রোমের মতো গুরুতর অবস্থা নিয়ে। তবে রোগীর স্বজনদের দাবি, স্থানীয়...
ডোবা-নালায় পানি জমে থাকায় রাজধানীর মাতুয়াইল এলাকায় প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।এলাকাবাসীর অভিযোগ, পানি জমে থাকলেও এ এলাকায় নিয়মিত ছিটানো হয় না এডিস ধ্বংসকারী ওষুধ।তবে ঢাকা দক্ষিণ সিটির...
গ্রিসে নেবার লোভ দেখিয়ে ঝালকাঠির সুমিত হাওলাদারের কিডনি নিয়েছেন সুজন রায়। সেই কিডনি প্রতিস্থাপন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ...
সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ প্যাকেজের মূল খরচ কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক...
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারানো পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন...
রাজধানীর পুরনো ঢাকার লালবাগের এক নিভৃত গলি এখন এক অভূতপূর্ব ও হৃদয়স্পর্শী শোকের আবহে আচ্ছন্ন। সেখানে কোনো রাজনৈতিক নেতা বা বিখ্যাত ব্যক্তিত্বের জন্য নয়, বরং কালো ব্যানার টাঙানো হয়েছে এলাকার সবার...
কুরআন-সুন্নাহ পরিপন্থী আইন পাস করে সরকার মুসলমানদের ঈমানের ওপর আঘাত এনেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর