গ্রিসে যাবার লোভে কিডনি দান, ফেরত চায় পরিবার

আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৭:৫৪ পিএম

গ্রিসে নেবার লোভ দেখিয়ে ঝালকাঠির সুমিত হাওলাদারের কিডনি নিয়েছেন সুজন রায়। সেই কিডনি প্রতিস্থাপন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানতো তারা আপন ভাই।

বঙ্গবন্ধু হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের ঘটনায় এ প্রতারণার অভিযোগ পাওয়ার পর এবার সুমিতের কিডনি ফেরত চান তার পরিবার।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কিডনি দাতা ও গ্রহীতা দুইপক্ষই প্রতারণা করেছেন তাদের সাথে।

‘ছোট ভাই সুষেন রায়ের কিডনিতে বাঁচলেন বড় ভাই সুজন রায়’- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে তাদের কিডনি প্রতিস্থাপনের এমন খবর প্রচার হয় গেলো ১৭ জুলাই সোমবার। এরপরই জানা যায় আসল ঘটনা। 

সুষেন সেজে যিনি কিডনি দিয়েছেন তিনি আসলে সুজনের আপন ভাই নন। তার প্রকৃত নাম সুমিত হাওলাদার। বাড়ি ঝালকাঠি জেলায়।

টেলিভিশনের খবরে সুমিতের কিডনি দেয়ার খবরে তার পরিবারের মাথায় যেনো আকাশ ভেঙে পড়ে। সুমীতের স্ত্রী ও বড় ভাই হাসপাতালে এসে জানতে পারেন, গ্রীসে যাবার লোভে পড়ে তিনি এ কাজ করেছেন। এখন কিডনি ফেরত চায় তার পরিবার। নয়তো উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ। 

কিডনি দাতা সুমীতের স্ত্রী সীমা জয়ধর জানান, তার টাকা-পয়সার প্রয়োজন নেই। তিনি তার স্বামীকে সুস্থ চান। তাই তার স্বামীর কিডনি তাকে ফেরত দেবার অনুরোধ জানান তিনি।

কিডনি দাতা সুমীতের বড় ভাই অমিত হাওলাদার বলেন, তার ছোট ভাইয়ের কিডনি তাকে ফেরত দেওয়া হোক। নয়তো তাকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হোক।

সুমীতের কাছ থেকে কিডনি নিতে যে মিথ্যার আশ্রয় নেয়া হয়েছে, সেটি স্বীকার করেন কিডনি গ্রহীতা সুজন রায়ের ছেলে সাগর রায়। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ জানান, এটি ছিলো এ হাসপাতালে প্রথম কিডনি প্রতিস্থাপন। তারা মিথ্যা তথ্য দিয়ে হাসপাতালের সাথেও প্রতারণা করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: নিজের কিডনি বেচে লোভে পড়ে শুরু করেন ব্যবসা

উপাচার্য আরও জানান, এই ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির রিপোর্ট পাবার পরই তার ওপর ভিত্তি করে ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/জো

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি ও ইউরোলজি বিভাগের তত্ত্বাবধানে সফলভাবে একটি কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। সফল অস্ত্রোপচারের পর বুধবার রোগীকে ছাড়পত্র প্রদান করা হয়। নেফ্রোলজি বিভাগের...
শুধু বড় বড় কথা বললে ডেঙ্গু কমবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ডেঙ্গু কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর নিরুৎসাহিত করলেও রাজধানীর হাসপাতালগুলোতে রোজই আসছে ডেঙ্গু আক্রান্ত ঢাকার বাইরের রোগী। যাদের বেশিরভাগই আসছেন শক সিনড্রোমের মতো গুরুতর অবস্থা নিয়ে। তবে রোগীর স্বজনদের দাবি, স্থানীয়...
ডোবা-নালায় পানি জমে থাকায় রাজধানীর মাতুয়াইল এলাকায় প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।এলাকাবাসীর অভিযোগ, পানি জমে থাকলেও এ এলাকায় নিয়মিত ছিটানো হয় না এডিস ধ্বংসকারী ওষুধ।তবে ঢাকা দক্ষিণ সিটির...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর