বিশেষ চাহিদার শিশুদের আশা দেখাচ্ছে স্টেম সেল থেরাপি

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০১:১৭ পিএম

বুদ্ধি প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে যখন পরিবার দিশেহারা, দেশ-বিদেশ ঘুরে ক্লান্ত; তখন তাদের আশার আলো দেখাচ্ছে স্টেম সেল থেরাপি নামে এক বিশেষ চিকিৎসা। চিকিৎসকদের দাবি, এই চিকিৎসায় ৬০ শতাংশ পর্যন্ত সমস্যার সমাধান হয়।

দেশে এই প্রথম পরীক্ষামূলকভাবে ৫৮ জন শিশুকে স্টেম সেল চিকিৎসা শুরু করেছে বাংলাদেশ শিশু হাসপাতাল। চিকিৎসকরা বলছেন, এই চিকিৎসায় সুস্থতার হার ৩০ শতাংশ। স্টেম সেল চিকিৎসায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, মেডিসিন বা সার্জারী চিকিৎসায় অনিরাময় যোগ্য রোগও সেরে উঠার প্রমাণ মিলেছে। তবে শিশুদের যতো তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যায়, সুস্থতার হার ততো বেশি দাবি চিকিৎসদের। 

শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক ও স্টেম সেল বিশেষজ্ঞ ডা. শাকিল আহমদ বলেন, ২০২১ সাল থেকে ঢাকার শিশু হাসপাতালে পরীক্ষামূলকভাবে স্টেম সেল চিকিৎসা শুরু হয়। প্রাথমিকভাবে শিশুদের ওপর এটির প্রয়োগ শুরু হয়েছে। এখন পর্যন্ত ৫৮ জন শিশুর ওপর স্টেম সেল থেরাপি চলছে।

image


তিনি জানান, এই পদ্ধতির চিকিৎসায় প্রথম শিশুটির বোনমেরো কোষ সংগ্রহ করা হয়। পরে সেই কোষ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শরীরে প্রয়োগের উপযোগী করে তোলা হয়। এভাবে ধাপে ধাপে চিকিৎসা চলে। 

ডা. শাকিল জানান, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াসহ কোনো স্বাস্থ্যগত ঝুঁকি নেই। কেবল বুদ্ধি প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুই নয়, ওষুধ বা অপারেশনে নিরাময়যোগ্য নয় এমন যে কোনো রোগের ক্ষেত্রেই স্টেম সেল চিকিৎসার সুযোগ আছে।  

তিনি জানান, শিশুদের ক্ষেত্র দুই বছর বয়স থেকে এই চিকিৎসা শুরু করা গেলে ভালো ফল পাওয়া যায়। সে ক্ষেত্রে রোগীদের ৬০ শতাংশ পর্যন্ত সমস্যার সমাধান হয়।

তিনি আরও জানান, শিশু হাসপাতালে গেলো দুই বছর ধরে যে ৫৮ জন শিশুর স্টেম সেল চিকিৎসা চলছে তাদের মধ্যে ৪০ জনেরই ৫০ থেকে ৬০ শতাংশ উন্নতি হয়েছে। তবে বাকী ১৮ জনের মধ্যে চিকিৎসাটির কোনো ফল মেলেনি। 

একটি শিশুর বাবা একাত্তরকে বলেন, আট বছর বয়সের ছেলেটি জন্মের পর থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। দেশ-বিদেশের নানা চিকিৎসাতেও তার সমস্যার কোনো সমাধান মিলছিলো না। শেষ পর্যন্ত আশার আলো দেখিয়েছে স্টেম সেল থেরাপি।


একাত্তর/এসি

মধুর ‘মা’ ডাক শোনার জন্য একজন নারীকে কতোটা জীবনের ঝুঁকি নিতে হয়, তা পৃথিবীর সব মায়েরাই জানেন। কিন্তু বাংলাদেশের দুর্গম চরাঞ্চলগুলোতে এই ঝুঁকি যেন দ্বিগুণ। যমুনার উত্তাল ঢেউ আর বালুচরের দীর্ঘ পথ...
দেড় বছর বয়সী স্নিগ্ধা সারাটা সময় ঘর মাতিয়ে রাখে। আর হাঁটা শেখার পর থেকে সারাক্ষণ শুধু এ ঘর-ও ঘর দৌঁড়ে বেড়ায়। কিন্তু গত কয়েকদিন ধরে সর্দি আর কাশির কারণে একেবারে নেতিয়ে পড়েছে মেয়েটি।
শীত আসলেই প্রতিবার বাড়ে বায়ু দূষণ। এবারও বাড়ছে। প্রায় দিনই বিশ্বে বায়ু দূষণের নতুন রেকর্ড করছে বাংলাদেশ। বায়ু দূষণ নিয়ন্ত্রণ ব্যাপক কর্মযজ্ঞ, পরিবেশ অধিদপ্তরের একার পক্ষে সম্ভব নয় বলেও জানাচ্ছে...
আগামী জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে বলে শংকা কীটতত্ত্ববিদদের। নভেম্বরেও এই রোগে শনাক্ত ও মৃত্যু উচ্চহারে হতে পারে বলেই জানান তারা। সেপ্টেম্বরি-অক্টোবর মাসে থেমে থেমে বৃষ্টি ও এডিস মশা...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর