ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৫০২ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে এক হাজার ৫৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনের তথ্য অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৬৬৩ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৯১, খুলনায় ২০১, বরিশালে ১৮৫, রাজশাহীতে ১৪০, রংপুরে ৭১, ময়মনসিংহে ৬১ এবং সিলেট বিভাগে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ৬৪ হাজার ১০৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৫৭ হাজার ৯৮৮ জন।

এদিকে, চলতি মাসের প্রথম ১৫ দিনেই ডেঙ্গুতে ৮৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত অক্টোবরে সর্বোচ্চ ১৭৪ জন মারা যান। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছিল। বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

একাত্তর/কেআই
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি এক হাজার ৩১৮ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে এক হাজার ৬৮২...
প্রতিদিনের সংবাদে, টিভির খবরে ডেঙ্গুতে মৃত্যুর খবরগুলো আমাদের কাছে শুধুই একেকটি সংখ্যা। কিন্তু এই পরিসংখ্যানের পেছনের প্রতিটি অঙ্কের আড়ালে লুকিয়ে থাকে এক একটি চূর্ণ-বিচূর্ণ পরিবার, বুকফাটা কান্না...
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে, যা পাঁচশর কাছাকাছি। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন...
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৫৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে এই রোগের উপসর্গে আট জনের মৃত্যু হয়েছে। হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর...
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্য অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপক্ষীয় সহযোগিতা...
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে অক্টোবরে ভারতের পাইকারি মূল্যস্ফীতি বেড়ে পৌঁছেছে ১২ দশমিক ২৯ শতাংশে। অথচ, সেপ্টেম্বরে এই হার ছিল ১১ দশমিক ৩৯ শতাংশ।
শাপলা চত্বর হত্যা মামলায় আজও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে চাননি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তিনি বিচার বানচালের ষড়যন্ত্র করছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল...
ইসরাইলের সংসদ তথা নেসেটে এক যুগান্তকারী ও নজিরবিহীন ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা ঘটেছে। দেশটির ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী শীর্ষ রাজনৈতিক নেতা এবং জয়েন্ট লিস্ট পার্টির চেয়ারম্যান আহমাদ তিবি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর