হাম উপসর্গে আরও চার মৃত্যু, মোট ১২৯৯

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৭ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৮৪ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৬৯টি শিশু। 

বৃহস্পিতবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর (শিশু ও প্রাপ্ত বয়স্ক) সংখ্যা দুই লাখ ১৮ হাজার ৭৫ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্তের (শিশু ও প্রাপ্ত বয়স্ক) সংখ্যা ২৪ হাজার ৮৮০। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই লাখ ৯ হাজার ২০৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গেই চারটি শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ১০৫ ও এর উপসর্গ নিয়ে শিশুসহ এক হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু এক হাজার ২৯৯।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৫৮৯ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (২২১ জন) ও সিলেট (১৯৯ জন)।

ঢাকা-চট্টগ্রাম-সিলেট ছাড়াও গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- রাজশাহীতে ৪৩, ময়মনসিংহে ১১৪, বরিশালে ১০৬, খুলনায় ৮৪ ও রংপুরে ২৮টি শিশু হামে আক্রান্ত হয়েছে।

গত ৪ ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ২৩ সেপ্টেম্বর একদিনে ১১ মৃত্যুর খবর আসে।

একাত্তর/এসি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে এক হাজার ৯৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। 
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯০০ জন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৩ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৫১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
দেশে ডেঙ্গুর সংক্রমণ আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের...
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এছাড়া আরও উপস্থিত ছিলেন—ইতালি দূতাবাসের উপপ্রধান ফেদেরিকো জামপারেল্লি, কালারস ফর পিসের...
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...
শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি মানবতাবিরোধী অপরাধের আইনেই হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন,‘জুলাই-আগস্টের...
ওমানের আল আমেরাত গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিতে পাকিস্তানের যুবাদের সামনে পাত্তাই পেল না বাংলাদেশ। বল হাতে রিজওয়ানউল্লাহর তাণ্ডবে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যাওয়ার পর, পাকিস্তানের উদ্বোধনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর