ডেঙ্গুতে মৃত্যু শূন্য দিনে শনাক্ত ৬১৯

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬১৯।

শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ১২৪ জন, খুলনা বিভাগে ১০৬ জন, রাজশাহী বিভাগে ৪৩, রংপুর বিভাগে ২৮ জন, বরিশাল বিভাগে ৭০ জন, সিলেট বিভাগে আটজন রয়েছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে মোট ৫২৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ২৭ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৭৮ হাজার ৭৫৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত মোট এক লাখ ৭৩ হাজার ৬৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে চার হাজার ৬০১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

একাত্তর/কেআই
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫১ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ আরও আট জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে নিশ্চিত হামে একজন ও উপসর্গ নিয়ে...
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৬ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১৫২ জন হাসপাতালে ভর্তি...
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১২ জন।
দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে সব ধরনের...
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা থেকে অন্তত আট থেকে দশজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী দল বার্তা সংস্থা এএফপিকে এই...
কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের সম্পৃক্ততা পুরোপুরি অস্বীকার করেছে ইরান। ঘটনাটিকে অত্যন্ত সন্দেহজনক আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সতর্ক করে...
মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঢাকঢোল পেটাতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। ওই দিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর