জোহানেসবার্গ টেস্ট: বাংলাদেশের রান ১৫০ ছাড়াল, হৃদয়ের ফিফটি

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শুরুতে ২২ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়লেও তাওহিদ হৃদয় ও তানজিদ হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। পরে লিটন দাসকে নিয়ে ব্যাট করছেন হৃদয়। তার ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ১৫০ রান ছাড়িয়েছে।

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, ৪৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেটে ১৬৩ রান। তাওহিদ হৃদয় ৫০ এবং লিটন দাস ১৮ রানে অপরাজিত আছেন।

ছবি- সংগৃহীত

এর আগে ২২ রানে তিন উইকেট হারানোর পর তানজিদ ও হৃদয় ৯৯ রানের জুটি গড়েন। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের এটিই সর্বোচ্চ রানের জুটি। ২০০২ সালে পচেফস্ট্রুমে হান্নান সরকার ও হাবিবুল বাশারের ৮৪ রানের জুটির রেকর্ড ভেঙেছেন তারা।

ছবি- সংগৃহীত

তানজিদ ৫১ রান করে আউট হন। এরপর ক্রিজে এসে পরের বলেই ফিরে যান মুশফিকুর রহিম। দুজনকেই আউট করেন কাগিসো রাবাদা। বাংলাদেশের প্রথম পাঁচ উইকেটই নিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান পেসার। টেস্টে এটি তার ১৮তম পাঁচ উইকেট শিকারের কীর্তি। বাংলাদেশের বিপক্ষে টেস্টে প্রথম বোলার হিসেবে পাঁচবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েছেন তিনি।

এদিকে টেস্টে টানা তিন ইনিংসে ফিফটি পেলেন হৃদয়। সিলেট টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৮২ রান। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসেও ফিফটি তুলে নিলেন তিনি।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন। তিন পেসার ও এক স্পিনার নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ।

তবে ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম বলেই কাগিসো রাবাদার শিকার হন অভিষিক্ত মাহফিজুল ইসলাম। এরপর একই বোলারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল হক। পরে ২২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

শেষ পর্যন্ত তানজিদ ও হৃদয়ের ব্যাটে সেই চাপ সামলে লড়াইয়ে ফেরে দল।

একাত্তর/কেআই
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। মাত্র ৭ রানে ২ উইকেট হারানোর পর ২২ রানে ৩ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে স্বাগতিকেরা। তবে তানজিদ হাসান ও তাওহিদ...
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। কাগিসো রাবাদার বোলিং তোপে ২২ রান তুলতেই তিন উইকেট হারিয়েছে স্বাগতিকেরা। বাংলাদেশের তিনটি উইকেটই তুলে নিয়েছেন এই দক্ষিণ...
টেস্ট অভিষেকেই রূপকথা লিখলেন তরুণ পাকিস্তানি বোলার সাকিব! শ্রীলঙ্কার পাহাড়সম স্কোরের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে একাই লঙ্কান ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন এই তরুণ তুর্কি। এক ইনিংসে ৭ উইকেট শিকার করে টেস্ট...
সিলেট টেস্টের শেষ দিনে উত্তেজনার শেষ ছিলো না। তবে শেষ পর্যন্ত প্রকৃতির বাধায় ও আলোর স্বল্পতায় নিষ্প্রভ ড্রয়ে শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি। শেষ দিনে তৌহিদ হৃদয়ের দুর্দান্ত...
ফুটবলপ্রেমীদের জন্য এক অবিশ্বাস্য ও রূপকথার মতো রোমাঞ্চকর রাতের অপেক্ষা! সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন সর্বকালের অন্যতম সেরা জাদুকর...
বর্তমান সরকারের রূপকল্পে একটি স্বাস্থ্যসম্মত ও সহানুভূতিশীল বাংলাদেশের কথা বলা হয়েছে, যেখানে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ার পর সেখানে সফলভাবে রিং (স্টেন্ট) ও বেলুনিং করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামান ও চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহারকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। একই সঙ্গে গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ জেলায় নতুন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর