টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১২:১৩ পিএম

নিজের টুইটার অ্যাকাউন্ট ফিরে পাওয়ার জন্য কেন্দ্রীয় আদালতের এক বিচারকের শরণাপন্ন হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার (১ অক্টোবর) এক আবেদনে টুইটারের উপর চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। ফ্লোরিডার মিয়ামির আদালতে সামাজিক মাধ্যমটির বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞারও আবেদন জানান ট্রাম্প। 

চলতি বছরের জানুয়ারিতে সংঘাত উস্কে দেয়ার অভিযোগে ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিল করা হয়। আবেদনে ট্রাম্প বলেন, মার্কিন কংগ্রেসের আইন প্রণেতাদের চাপে অ্যাকাউন্ট বাতিলে বাধ্য হয় টুইটার। ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার পর টুইটারসহ বেশ কয়েকটি সামাজিক মাধ্যম ট্রাম্পকে নিষিদ্ধ করে। 

আরও পড়ুন: আবারও সুইসাইড স্কোয়াড নামাচ্ছে তালেবান

এসব মাধ্যম ব্যবহার করে নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে মিথ্যাচারও করেন তিনি। তবে তার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে দিয়েছেন আদালতসহ সংশ্লিষ্টরা।

এদিকে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাম্পের এই উত্তেজনা ছড়ানো কথাবার্তা তাদের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। তাই তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। 


একাত্তর/এসজে
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ছড়িয়ে পড়া অভূতপূর্ব বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের দায় সরাসরি অভিবাসীদের ওপর চাপিয়ে ফের চরম বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর