৫-১১ বছরের শিশুদের ক্ষেত্রে ফাইজারের টিকা ৯০ শতাংশ কার্যকর

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১০:২৮ পিএম

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা ৯০ দশমিক ৭ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে বলে দাবি করেছে মার্কিন ফার্মাসিউটিক্যালস কোম্পানি ফাইজার।  

শুক্রবার (২২ অক্টোবর) মার্কিন কোম্পানিটির বরাতে এ তথ্য জানিয়েছে খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার (এফডিএ) কাছে টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের জমা করা নথিতে ফাইজার জানিয়েছে, এই ট্রায়ালে অংশ নিয়েছে ২ হাজার ২৬৮ জন শিশু। শিশুদের মধ্যে যাদের প্লাসিবো দেওয়া হয়েছিল তাদের মধ্যে মাত্র ১৬ জন করোনা আক্রান্ত হয়। অন্যদিকে, টিকা গ্রহণকারীদের মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়।

কোম্পানিটি আরও জানায়, ট্রায়ালে অংশগ্রহণকারীদের মধ্যে প্লাসিবো গ্রহণকারীর দ্বিগুণ সংখ্যক শিশুকে টিকা দেওয়া হয়। তাদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি শিশুর ক্ষেত্রে এ টিকা কার্যকারিতা দেখিয়েছে। 

ফাইজার কোম্পানির দাবী, প্রাথমিকভাবে ভাইরাসের বিরুদ্ধে টিকার কার্যকারিতা দেখার জন্য এ ট্রায়াল করা হয়নি। বরং, টিকা দেওয়ার পর বয়স্কদের তুলনায় শিশুদের ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরির অবস্থা জানতে এ ট্রায়াল চালানো হয়।

এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নভেম্বর মাসে ফাইজারের পক্ষ থেকে জানানো হয়, টিকা প্রয়োগের পর শিশুদের দেহে শক্তিশালী ইমিউন প্রতিক্রিয়া তৈরি হয়েছে। 

আরও পড়ুন: যুক্তরাজ্যে বাড়ছে সংক্রমণ, বিশেষজ্ঞরা বলছেন 'ধ্বংসাত্মক শীত'

ট্রায়ালে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ভ্যাকসিনের ১০ মাইক্রোগ্রাম ডোজের ২টি শট দেওয়া হয়।

এর আগে যুক্তরাষ্ট্রে ন্যূনতম ১২ বছর বয়সীদের অনুমোদন পায় ফাইজার-বায়োএনটেকের টিকা। ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। 

বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকা নেওয়া মানুষের সংখ্যা ১৯ কোটি। যার মধ্যে ১২-১৭ বয়সী ১১ লাখ টিন-এজার ফাইজারের টিকা নিয়েছে।


একাত্তর/আরবিএস 

পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর