পশ্চিমবঙ্গে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২:৪৪ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ায় শ্মশানযাত্রীদের একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। 

শনিবার (২৭ নভেম্বর) রাত ২টার দিকে নদীয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদা থেকে শ্মশানযাত্রীদের দলটি শনিবার গভীর রাতে নবদ্বীপে যাচ্ছিলো। পথে নদিয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই লরিতে ধাক্কা মারে শববাহী লরিটি। শববাহী লরিতে প্রায় ৩৫-৪০ জন ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। পরে নিহত ও আহতদের নিয়ে যাওয়া হয়েছে কৃষ্ণনগরের কাছে শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানেই ১৮ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। এখনো বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তাদের কলকাতা বা কন্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে।

দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

আরও পড়ুন: আবরার হত্যা মামলার রায় আজ, ২২ আসামি আদালতে

পুলিশ ও আহত যাত্রীরা জানিয়েছেন, রাস্তা খারাপ ছিল পাশাপাশি কুয়াশাও ছিল। তাদের ট্রাকের গতি বেশি থাকায় সেটি সরাসরি পাথরবোঝাই লরিতে ধাক্কা দেয়।

হাঁসখালি থানার পুলিশ দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


একাত্তর/আরবিএস  

জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
মেক্সিকোর পূর্বাঞ্চলের ভেরাক্রুজ রাজ্যে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং আরো অন্তত ৩২ জন আহত হয়েছে বলে জানা গেছে। রাজ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
পর্তুগালের রাজধানী লিসবনে একটি ক্যাবল রেল দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৮ জন।
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর