আবারো মাস্ক পরা বাধ্যতামূলক করলো যুক্তরাজ্য

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ০৪:৩১ পিএম

যুক্তরাজ্যে দুইজনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন পাওয়ার পর জনসমাগমস্থলে মাস্ক পরাকে আবারো বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দোকান, শপিং মল, গণপরিবহনে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। আগামী তিন সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।’

শুধু মাস্ক পরা নয় আন্তর্জাতিক যাত্রীদের জন্য পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। বরিস জনসন বলেন, বিদেশি যাত্রীরা যুক্তরাজ্যে প্রবেশের পরপরই তাদের বাধ্যতামূলক পিসিআর টেস্ট করতে হবে এবং তাদের করোনা রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে। এমনকি যারা সম্পূর্ণ ডোজ টিকা নিয়েছেন তাদেরও এই নিয়মের মধ্য দিয়ে যেতে হবে।’ 

আরও পড়ুন: ওমিক্রন ভ্যারিয়েন্ট ঠেকাতে নিউ ইয়র্কে জরুরি অবস্থা

তবে সংবাদ সম্মেলনে কিছুটা আশার বাণীও শুনিয়েছেন জনসন। তিনি বলেছেন, গত বছরের চেয়ে এবারের বড়দিন ‘যথেষ্ট ভালো’ হবে। করোনার ওমিক্রন ধরনের জন্য যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা ‘অস্থায়ী এবং সতর্কতামূলক।

উল্লেখ্য, এর আগে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জোভেদ করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুই ব্যক্তির শনাক্ত হওয়ার খবর জানান।


একাত্তর/আরএ

ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর