ওমিক্রন নিয়ে এখনই বিপদ দেখছেন না ফাউচি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২:৫৮ পিএম

করোনারভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা বেশি হলেও এখনই এ ধরনটি নিয়ে বড় কোনো বিপদ দেখছেন না মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এপিডিমিয়োলজিস্ট অ্যান্টনি ফাউচি। 

সোমবার (৬ ডিসেম্বর) বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউসি সিএনএন'র 'স্টেট অব দ্য ইউনিয়ন' অনুষ্ঠানে বলেছেন, এখন পর্যন্ত মনে হচ্ছে না এর ব্যাপক ভয়াবহতা রয়েছে। কিন্তু, এটা যে অসুস্থতার তীব্রতার দিক দিয়ে ডেলটার চেয়ে কম, সেরকম নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে আমাদের আরও সতর্ক থাকতে হবে।

ফাউচি আরও বলেন, দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ শুরুতে কম ছিল। এখনও সংক্রমণের রেখচিত্র ঊর্ধ্বমুখী। দেশটির বেশির ভাগ মানুষ এখন ওমিক্রন আক্রান্ত। আশঙ্কা করা হচ্ছিল দেশটির তরুণরা বিপদে পড়বেন। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো দুঃসংবাদ নেই। বিশ্বের ৪০টি দেশে ওমিক্রন চিহ্নিত হয়েছে। কোনো দেশ থেকেই বিপদবার্তা মেলেনি।

ফাউচি আরও জানান, বাইডেন প্রশাসন বেশ কয়েকটি আফ্রিকান দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী অনাগরিকদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বিবেচনা করছে। 

এদিকে যুক্তরাষ্ট্রের পর এবার অস্ট্রেলিয়াতেও স্থানীয় সংক্রমণের খবর পাওয়া গেছে। সিডনিতে এমন পাঁচজন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে, যাদের সাম্প্রতিক কালে বিদেশে যাওয়ার ইতিহাস নেই। ক্রমে বেশ কিছু দেশেই এমন সংক্রমণ ধরা পড়ছে, যেখানে আক্রান্তের বিদেশ থেকে ফেরার যোগসূত্র নেই। 

আরও পড়ুন: 'ব্যক্তিগত কারণে' মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠালেন ডা. মুরাদ

ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানেকটিকাট, হাওয়াই, লুইজিয়ানা, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিনেসোটা, মিসৌরি, নেব্রাস্কা, নিউজার্সি, নিউইয়র্ক, পেনসিলভ্যানিয়া, উটাহ, ওয়াশিংটন এবং উইসকনসিন অঙ্গরাজ্যে ওমিক্রন শনাক্ত হয়েছে। 

বেশ কিছু ক্ষেত্রে আক্রান্তরা পূর্ণ ডোজ টিকা নেওয়া ছিলেন। যদিও, বুস্টার ডোজ ছিল না অধিকাংশেরই। 

বিশেষজ্ঞদের একাংশের মতে, করোনার ডেল্টা ধরনের চেয়ে ওমিক্রন হবে আরও মারাত্মক। 


একাত্তর/আরবিএস  

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমের উদ্দেশ্যে একটি দীর্ঘ ও বিস্ফোরক খোলা চিঠি প্রকাশ করেছে। মঙ্গলবার প্রকাশিত এই চিঠিতে আইআরজিসি...
আমেরিকায় নতুন করে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট। যুক্তরাষ্ট্রের দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্ট অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম...
মধ্যপ্রাচ্যের প্রায় সাত মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত নিরসনে এবং কৌশলগত বিশ্ব বাণিজ্য পথ ‘হরমুজ প্রণালী’ সচল করতে সাত দিনের একটি বিশেষ চুক্তি প্রস্তাব পেশ করেছিল ইরান। কাতারি মধ্যস্থতাকারীদের...
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হুঙ্কার এবং তোপ দাগানোর মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের গভীর সংঘাত।
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর