চিলির প্রেসিডেন্ট হলেন বামপন্থী গ্যাবরিয়েল বোরিক

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১০:৩৭ এএম

চিলির প্রেসিডেন্ট হয়েছেন বামপন্থী গ্যাবরিয়েল বোরিক। ভোটগ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেক পরেই তার উগ্র-ডানপন্থী প্রতিদ্বন্দ্বী জোসে অ্যান্তনিও কাস্টে নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন।

নির্বাচনের আগাম ফলে দেখা গেছে, গ্যাবরিয়েল বোরিক ৫৬ শতাংশ ভোটে এগিয়ে আছেন। আর ৪৫ শতাংশ ভোট নিয়ে তার সঙ্গে লড়ছিলেন জোসে অ্যান্তনিও। খবর বিবিসির

সাম্প্রতিক কয়েক দশকে সবচেয়ে মেরুকরণ হয়েছে এই নির্বাচনে। এর আগে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্টদের একজন হলেন গ্যাবরিয়েল বোরিক।

চিলিতে ক্রমবর্ধমান বৈষম্যের নিরসনে মৌলিক পরিবর্তনের আশ্বাস দিয়েছেন বোরিক। 

বিরোধীদলীয় নেতা অ্যান্থনিও কাস্টে বলেন, মহান বিজয়ের জন্য আমি বোরিককে অভিনন্দন জানাচ্ছি। আজ থেকে তিনি একজন নির্বাচিত প্রেসিডেন্ট। এখন থেকে তিনি আমাদের সবার সম্মান ও গঠনমূলক সহযোগিতা পাওয়ার দাবি রাখেন।


একাত্তর/এআর

আমেরিকার তীব্র চাপ এবং অন্যায্য দাবির মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো অবস্থাতেই নতিস্বীকার করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা...
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে তার প্রতি পূর্ণ আনুগত্যের শপথ নিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার এক বিশেষ বার্তায় প্রেসিডেন্ট এই...
এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজকেও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেলসি রদ্রিগেজ ‘যদি ঠিক কাজটা না করেন’, তাহলে তাকে মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’...
মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশ থেকে তুলে নেয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট শনিবার (৪ জানুয়ারি) রাতে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে দেশের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর