ওমিক্রনে প্রথম মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২:৫৯ পিএম

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম কারও মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার মারা যাওয়া ব্যক্তি টিকা নেননি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

টেক্সাসের হ্যারিস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা এবিসি নিউজকে জানান, যুক্তরাষ্ট্রে ওমিক্রন ধরনে এটাই প্রথম মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। ওমিক্রনে আক্রান্ত ওই ব্যক্তির বয়স পঞ্চাশের মতো। তার শারীরিক অবস্থা ভালো ছিল না।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) গতকাল জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাদের করোনা শনাক্ত হয়েছে, সেসব নমুনার জিনগত রূপ বিশ্লেষণ করে পাওয়া তথ্যে দেখা যায়, এসব রোগীর মধ্যে ৭৩ শতাংশ ওমিক্রন ধরনে আক্রান্ত।

যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলে ওমিক্রনের প্রকোপ আরও বেশি। দেশটির উত্তর-পশ্চিম, দক্ষিণ ও মধ্য-পশ্চিম অঞ্চলে নতুন করে যেসব মানুষের করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ৯০ শতাংশের বেশি ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: ওমিক্রন রুখতে ৩৭ গুণ বেশি সুরক্ষা দেয় মডার্না বুস্টার ডোজ

দেশটিতে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ২০ লাখ ৫৯ হাজার ৬৬৭ জন। এর বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৭ লাখ ১৯ হাজার ৪৭ জন। মারা গেছেন ৮ লাখ ২৮ হাজার ৮৩৬ জন।


একাত্তর/আরএ

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর