ওমিক্রন রুখতে দুর্দান্ত সুরক্ষা দেবে মডার্নার বুস্টার ডোজ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১০:৫৪ এএম

মডার্না টিকার তৃতীয় এক ডোজ করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের বিরুদ্ধে অ্যান্টিবডি বৃদ্ধি করে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। 

সোমবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মডার্না টিকার ৫০ মাইক্রোগ্রামের একটি বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে অ্যান্টিবডির পরিমাণ ৩৭ গুণ বৃদ্ধি করে। এটি বুস্টার ডোজের জন্য অনুমোদিত পরিমাণ। 

আর বুস্টার ডোজ হিসেবে ১০০ মাইক্রোগ্রাম ব্যবহার করলে তা অ্যান্টিবডির পরিমাণ ৮৩ গুণ বৃদ্ধি করে বলে পরীক্ষায় দেখা গেছে। 

এমাসের শুরুর দিকে ফাইজার বায়োএনটেক জানিয়েছিল, তাদের টিকার দুই ডোজ করোনা ভাইরাসের প্রাথমিক ধরনের বিরুদ্ধে যেরকম সুরক্ষা দেয়, তৃতীয় ডোজ নিলে তা ওমিক্রনের বিরুদ্ধে অনুরুপ সুরক্ষা নিশ্চিত করে। 

আরও পড়ুন: মালয়েশিয়ায় বন্যায় ঘরহারা ৫০ হাজারের বেশি মানুষ, মৃত্যু সাত

মডার্নার সিইও স্টেফান ব্যানসেল বলেন, তারা শিগগিরই ওমিক্রনের জন্য বিশেষভাবে বুস্টার ডোজ নিয়ে কাজ করা শুরু করবেন। 

এর ফলে ওমিক্রনের বিরুদ্ধে লড়তে বুস্টার ডোজের প্রয়োজনীয়তা আরও গুরুত্ব পাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বুস্টার ডোজ সংক্রমণ রোধের পাশাপাশি কতদিন পর্যন্ত ইমিউনিটি বজায় রাখে সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। 


একাত্তর/এসজে

আমেরিকায় নতুন করে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট। যুক্তরাষ্ট্রের দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্ট অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম...
অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডসের টিকা তৈরি করার দাবি করছে রাশিয়া। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে বিশ্বে এইডসের প্রথম টিকা হবে এটি।
ভ্যাকসিনটি ক্যানসার রোগীদের বিনামূল্যে দেয়া হবে বলেও ঘোষণা করেছে মস্কো।
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর