জাল পাসপোর্ট বিক্রির দায়ে তুরস্কে মার্কিন কূটনীতিক গ্রেপ্তার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১১:৫১ এএম

জাল পাসপোর্ট বিক্রির অভিযোগে তুরস্কে এক মার্কিন কূটনীতিককে গ্রেপ্তার করা হয়েছে। ওই কূটনীতিক বৈরুতে মার্কিন কনস্যুলেটে কর্মরত বলে জানা গেছে।

বুধবার (২২ ডিসেম্বর) তুর্কি গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, সিরিয়ার এক নাগরিকের কাছে জাল পাসপোর্ট বিক্রির সন্দেহে গত ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওই কূটনীতিককে গ্রেপ্তার করে তুরস্কের পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়। 

ওই সিরিয়ান নাগরিকের বিরুদ্ধে সরকারি নথি জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ সূত্রের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম ওই মার্কিন কূটনীতিকের নামের শুধু আদ্যক্ষর প্রকাশ করেছে। সে অনুযায়ী, তাঁর নাম হলো—‘ডি জে কে’।

আরও পড়ুন: বুস্টার নিয়েও করোনা আক্রান্ত জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতি

তুরস্কের সরকারপন্থী সংবাদপত্র দৈনিক সাবাহ জানায়, কূটনীতিকদের বিচার থেকে দায়মুক্তির প্রথাগত নিয়ম আছে। কিন্তু এ নিয়ম সেই দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেখানে কোনো কূটনীতিকের সরকারি স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) নেই।

দৈনিক সাবাহ জানায়, এ যুক্তি কাজে লাগিয়ে মার্কিন কূটনীতিককে গ্রেপ্তার করেছে তুরস্ক। কেননা, ওই মার্কিন কূটনীতিকের শুধু লেবাননে কাজ করার অ্যাক্রেডিটেশন আছে।

এ ঘটনায় আঙ্কারার মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এ ঘটনা ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার সম্পর্ককে আরও তিক্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 



একাত্তর/এসজে
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর