ক্ষমা পেলেন দক্ষিণ কোরিয়ায় সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২:৩৮ পিএম

দুর্নীতির দায়ে ২২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে ক্ষমা করে দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম ইয়োনহাপ জানিয়েছে, নববর্ষ উপলক্ষে যেসব বন্দি প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট। 

পার্কই দক্ষিণ কোরিয়ার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট, যাকে জোর করে ক্ষমতা থেকে সরানো হয়েছিল। ২০১৭ সালে তিনি অভিশংসিত হন।

সাজাপ্রাপ্ত এ সাবেক প্রেসিডেন্ট চলতি বছর তিনবার কাঁধ ও পিঠের নিচের অংশে দীর্ঘস্থায়ী ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন

মুন এর আগে পার্ককে ক্ষমা করে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন, যে কারণে শুক্রবার সাবেক প্রেসিডেন্টের সরকারি ক্ষমা পাওয়ার এ খবর ব্যাপক বিস্ময়ের জন্ম দিয়েছে।

আরও পড়ুন: মাত্র ১২৭ জন আক্রান্ত, তাতেই লকডাউনে এক কোটি ৩০ লাখ মানুষ

২০১৮ সালে ১৮টি অভিযোগের মধ্যে ১৬টিতেই দোষী সাব্যস্ত হন পার্ক জিউন-হাই। এসবের বেশিরভাগই ছিল ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহার সংশ্লিষ্ট। 

আদালতের রায়ে বলা হয়, ঘনিষ্ঠ বন্ধ চোই সুন-সিলের সঙ্গে মিলে তিনি ইলেক্ট্রনিক্স জায়ান্ট স্যামসাং এবং রিটেইল চেইন লোত্তের মতো বহুজাতিক প্রতিষ্ঠানে চাপ দিয়ে চোই পরিচালিত একটি ফাউন্ডেশনে লাখ লাখ ডলার দিতে বাধ্য করেন। 

এছাড়াও বন্ধুর কাছে প্রেসিডেন্টের গোপনীয় নথি ফাঁস করে দেওয়ায় অভিযুক্ত হন পার্ক জিউন-হাই।

তবে বরাবরই যাবতীয় অভিযোগ অস্বীকার করে এসেছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই।


একাত্তর/এসজে

উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ইরান-ইসরায়েল যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে লাগল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ-রাজনীতিতে। ওয়াশিংটন পোস্ট এবং দক্ষিণ কোরিয়ার একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা...
জ্বালানি তেলের আকাশচুম্বী দাম এশিয়ার প্রধান অর্থনীতিগুলোতে কতটা প্রভাব ফেলছে, তার প্রতিফলন হিসেবে অভ্যন্তরীণ বাজারে তেলের দামের সর্বোচ্চ সীমা (ক্যাপ) নির্ধারণ করেছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করেছে। বৃহস্পতিবার, আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ইউনের জারি করা সামরিক শাসন ছিল দেশটির...
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর