নিলামে উঠছে ম্যান্ডেলার কারাগার কক্ষের চাবি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১০:৩২ এএম

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার রোবেন দ্বীপের কারাগার কক্ষের চাবি নিলামে তুলছেন কক্ষের সাবেক নিরাপত্তাকর্মী। তবে এই নিলাম বন্ধ করার আহবান জানিয়েছে দেশটির সরকার। 

আগামী জানুয়ারিতে নিউইয়র্কের গার্নসি নিলামঘরে ম্যান্ডেলার কক্ষের সাবেক নিরাপত্তা কর্মী ক্রিস্টো ব্র্যান্ডের ওই চাবিটি নিলামে তোলার কথা। 

তবে দক্ষিণ আফ্রিকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নাথি থেথওয়া জানিয়েছেন, চাবি নিলামে তোলার ব্যাপারে সরকারের সাথে কোনো প্রকার আলোচনা করা হয়নি। 

'চাবিটি দক্ষিণ আফ্রিকার জনগণের সম্পত্তি। এটি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়', বলেন তিনি। 

আরও পড়ুন: একদিনে আরও সাড়ে পাঁচ হাজার মৃত্যু দেখলো বিশ্ব

গার্নসি কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যান্ডেলার সমাধির পাশে একটি স্মৃতিরক্ষামূলক উদ্যান এবং জাদুঘর স্থাপনের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আগামী ২৮ জানুয়ারি চাবিটি নিলামে তোলার কথা রয়েছে। 

শুধু চাবিই নয়, নিলামে ম্যান্ডেলার আরও কিছু স্মৃতিচিহ্ন বিক্রির উদ্দেশ্যে তোলা হবে। এর মধ্যে রয়েছে ম্যান্ডেলার আঁকা 'দ্য লাইট হাউজ, রোবেন আইল্যান্ড' নামে একটি চিত্রকর্ম, কারাগারে তার ব্যবহৃত শরীরচর্চার বাইসাইকেল এবং টেনিস র‍্যাকেট। 

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী এই সংগ্রামী নেতা জীবনের ২৭ বছর কারাগারে কাটান, যার মধ্যে ১৮ বছরই কাটে রোবেন দ্বীপের কারাগারে। 


একাত্তর/এসজে

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা এবং গাজায় ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধাপরাধ উন্মোচনে সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের নোবেল শান্তিপুরস্কার লাভ করেছেন সাবেক আন্তর্জাতিক অপরাধ আদালতের...
দক্ষিণ আফ্রিকায় আলাদা দুই বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জোহানেসবার্গের পশ্চিমে একটি পানশালায় ১৭ জন এবং কেপটাউনের কাছে আরেকটি বিনোদনকেন্দ্রে ১০ জন নিহত হন।
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত লিউ-গামকা ও প্রিন্স অ্যালবার্টের মধ্যবর্তী...
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা কিয়েভ এবং মস্কোর মধ্যে বৈঠকের আহ্বান জানিয়ে ইউক্রেনের যুদ্ধ বন্ধে কূটনৈতিক চাপ প্রয়োগে তার কণ্ঠস্বর যোগ করেছেন।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর