দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৪:২২ পিএম

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পার্লামেন্ট ভবনে বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

রোববার (২ জানুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৫ টার দিকে পার্লামেন্ট ভবনে আগুন লাগে এবং ধোঁয়ার চারপাশ ঢেকে যায়। 

স্থানীয় ফায়ার সার্ভিসের মুখপাত্র জারমাইন কারেলসে বলেছেন, তৃতীয় তলার অফিসে আগুনের সূত্রপাত হলেও পরে তা ন্যাশনাল অ্যাসেম্বলি চেম্বারে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ব্রিগেড। তবে আগুন কিভাবে লেগেছে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। 

image


আরও পড়ুন: দুর্নীতির বিষয়ে কোনো কম্প্রোমাইজ নয়: প্রধান বিচারপতি

নগরীর জরুরি সেবা বিভাগের একজন মুখপাত্র জানান, পার্লামেন্ট ভবনে আগুন লেগেছে। এ আগুন ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। আগুন নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হচ্ছে না। দেয়ালেও ফাটল দেখা দিয়েছে।

কেপটাউনের পার্লামেন্ট হাউস তিনটি ভবন দ্বারা গঠিত। পুরনো ভবনটি ১৮৮৪ সালে নির্মিত। বাকি দুটি ১৯২০ ও ১৯৮০ সালে নির্মিত হয়।

 

একাত্তর/আরবিএস  

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর