তাইগ্রেতে আবারও বিমান হামলা, নিহত ১৭

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৭:৫৫ পিএম

এক সপ্তাহের ভেতর দ্বিতীয়বারের মতো বিমান হামলায় ঘটনা ঘটলো পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার উত্তরাঞ্চলের তাইগ্রেতে। এ বিমান হামলায় কমপক্ষে ১৭ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের বেশিরভাগই নারী। তাইগ্রের মাইসেবরি শহরে এই হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন লোক। 

মঙ্গলবার (১১ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তাইগ্রেতে কাজ করা দু’জন ত্রাণকর্মী বার্তাসংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছে।

এর আগে, শুক্রবার (৭ জানুয়ারি) ইথিওপিয়ার একই অঞ্চলে শরণার্থীদের একটি আশ্রয় শিবিরে বিমান হামলায় ৫৬ জন নিহত ও ৩০ জন আহত হন। বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহত এবং ভোগান্তির বিষয়ে সোমবার টেলিফোনে আলাপকালে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের কাছে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে মাইসেবরি শহরে বিমান হামলার ব্যাপারে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল গেটনেট আদানে এবং সরকারের মুখপাত্র লিগেসে তুলু তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স।

আরও পড়ুন: দৈনিক শনাক্তের সব রেকর্ড ভাঙলো যুক্তরাষ্ট্র

তাইগ্রে বিদ্রোহীদের সঙ্গে গত ১৪ মাসের সংঘাতে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ অস্বীকার করেছে ইথিওপিয়ার সরকার। দেশটির প্রেসিডেন্ট আবি আহমেদ সরকারের ফেডারেল বাহিনী এবং ইরিত্রিয়া-সমর্থিত আঞ্চলিক মিত্রদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) বিদ্রোহীদের লড়াই চলছে।

ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের ওপর টিপিএলএফের ২৭ বছরের আধিপত্যের অবসান ঘটিয়ে ২০১৮ সালে দেশটির প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন আবি আহমেদ। কিন্তু তারপরও তাইগ্রে অঞ্চলের ক্ষমতায় ছিল দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী টিপিএলএফ।

২০২০ সালের নভেম্বরে এই অঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে টিপিএলএফের নতুন করে সংঘাত শুরু হয়। এই সংঘাতের জন্য উভয়পক্ষ পরস্পরকে দায়ী করেছে।


একাত্তর/এসএ

চীনের ক্ষমতার কেন্দ্রবিন্দু ও রাষ্ট্রপ্রধান শি জিনপিংয়ের অফিশিয়াল রাষ্ট্রীয় বিমানটি কোনো সাধারণ আকাশযান নয়। এয়ার চায়না দ্বারা পরিচালিত এই রূপান্তরিত বোয়িং ৭৪৭-৮ ইন্টারকন্টিনেন্টাল মূলত চীন...
আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু এবং এর জেরে শুরু হওয়া পাল্টাপাল্টি বিমান হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে বিমান চলাচলে দেখা দিয়েছে গত কয়েক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর