দৈনিক শনাক্তের সব রেকর্ড ভাঙলো যুক্তরাষ্ট্র

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৫:২৭ পিএম

করোনা ভাইরাসে একদিনে শনাক্তের সব রেকর্ড ভেঙে দিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে ১১ লাখ ৩০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। 

সোমবার (১০ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এর আগে ৩ জানুয়ারি দেশটিতে শনাক্তের সংখ্যা ছিল ১০ লাখ ৩০ হাজার।

করোনা শনাক্তের বিশ্ব রেকর্ডের দিনে দেশটিতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও রেকর্ড গড়েছে। হাসপাতালগুলোতে বর্তমানে করোনা রোগী রয়েছে এক লাখ ৩৫ হাজার ৫০০ জন।

আগের রেকর্ডটি ছিল গত বছরের জানুয়ারিতে। ওই সময়ে দেশটিতে এক লাখ ৩২ হাজার ৫১ জন রোগী হাসপাতালে ভর্তি ছিলেন।

দেশটিতে সাপ্তাহিক গড় শনাক্ত প্রতি দুই সপ্তাহে তিনগুণ বেড়েছে। এছাড়া অনেক প্রদেশ সাপ্তাহিক প্রতিবেদন দেওয়ায় প্রতি সোমবার প্রচুর পরিমাণে শনাক্ত দেখা যায়। 

এখন পর্যন্ত সব প্রদেশ সোমবার প্রতিবেদন জমা দেয়নি। জমা হলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন: করোনায় বিশ্বজুড়ে আরও ২১ লাখ শনাক্ত

গত বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র নতুন শনাক্তের রেকর্ড দেখেছিল। দেশটিতে ১৩ লাখ ৫৫ হাজারের বেশি রোগী কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন যা গত বছরের জানুয়ারির রেকর্ডকে ছাড়িয়ে গেছে। 

গত বছর জানুয়ারিতে এক লাখ ৩২ হাজার রোগী ভর্তি হয়েছিলেন। যদিও ভাইরাসটির ওমিক্রন ধরন কম গুরুতর, তারপরও হাসপাতালের ওপর চাপ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির বিভিন্ন রাজ্যে স্কুল খোলা রাখাও কঠিন হয়ে পড়েছে। কর্মী, শিক্ষক ও বাসচালকের অনুপস্থিতিতে ব্যহত হচ্ছে স্কুলের কার্যক্রম। 


একাত্তর/এসজে

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর