কানাডায় বিস্ফোরণে নিহত এক, আরও পাঁচ প্রাণহানির শঙ্কা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১২:৪৮ পিএম

কানাডার রাজধানী অটোয়ায় একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন পাঁচজন। নিখোঁজ ব্যক্তিরা মারা যেতে পারেন বলে শঙ্কা পুলিশের।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কানাডিয়ান পুলিশের বরাতে এসব তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিবিসি।

দুর্ঘটনার পরপরই নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়।

অটোয়া পুলিশ কর্মকর্তা ফ্রাঙ্ক ডি'আউস্ট বলেছেন, শুক্রবার সকালে আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন। আর একজনের অবস্থা স্থিতিশীল। তৃতীয় ব্যক্তিকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই ভবনের আরও চারজন পুরুষ ও একজন নারীকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। আমাদের শঙ্কা, নিখোঁজরা আর বেঁচে নেই।

এদিকে এখনও আনুষ্ঠানিকভাবে আহত বা নিহতের নাম প্রকাশ করা হয়নি। তবে নিহতদের মধ্যে একজন হলেন ৫৭ বছর বয়সী রিক বাস্তিয়েন। যিনি দীর্ঘদিন ধরে ইস্টওয়েতে কাজ করেন। তার ছেলে জোশ সিবিসি নিউজের কাছে রিকের পরিচয় নিশ্চিত করেছেন।

ইস্টওয়ের প্রেসিডেন্ট নিল গ্রিন বলেছেন, গভীর সমবেদনা জানাই। আমরা তদন্তকারীদের সাথে যোগাযোগে রয়েছি এবং আমরা পরবর্তী সমস্ত তদন্তে কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করবো। যা ঘটেছে আমরা তার গভীরে যেতে চাই। 

আরও পড়ুন: ইউক্রেনে হামলার পরিকল্পনা করছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

পুলিশ সূত্রে জানা গেছে, যে ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটি ইস্টওয়ে ট্যাক পাম্প অ্যান্ড মিটার লিমিটেডের। তারা ট্র্যাকে ব্যবহৃত ট্যাংক তৈরি করে।

দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন অটোয়ার মেয়র জিম ওয়াটসন। যাদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি, তাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 


একাত্তর/আরবিএস 

কোনো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আশা দেখতে না পেয়ে মার্কিন পণ্যের ওপর কানাডার পাল্টা শুল্ক কার্যকর করা হয়েছে। ইস্পাত, আসবাবপত্র থেকে শুরু করে সুতির টি-শার্ট পর্যন্ত প্রায় ২,৮০০ কোটি কানাডিয়ান ডলার...
বলিভিয়ার একটি সামরিক ঘাঁটিতে জোড়া বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে আরও তিনটি লাশ উদ্ধারের পর সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মৃত্যুর এই নতুন তথ্য নিশ্চিত...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে মানিলন্ডারিং অভিযান জোরদার করা হবে। আগামী পাঁচ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিমানবন্দরসমূহ, নৌবন্দর মোংলা এবং বাস টার্মিনালগুলোতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর