মাস্ক পরিহিত পুরুষের প্রতি নারীর আকর্ষণ বেশি!

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৯:১৫ পিএম

করোনা মহামারীকালে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ- মাস্ক। নেই ভাইরাসটির সংক্রমণ থেকে বাঁচতে এই মাস্কের ব্যবহার এখন মানুষের নিত্যদিনের অনুষঙ্গ।

চিকিৎসা বিজ্ঞানীরা শুরু থেকেই বলে আসছেন, করোনা ভাইরাস প্রতিরোধে আসল টিকা হচ্ছে ঘরের বাইরে গেলেই মাস্ক পরা। এ কারণে বহু জনপদেই মাস্ক এখন বাধ্যতামূলক।

নতুন ধরন ওমিক্রনের দ্রুত বিস্তারে মাস্কের ব্যবহার আবারো নতুন করে আলোচনায়। যেসব দেশে মাস্ক পরাতে শিথিলতা দিয়েছিলো, তারাই আবার ফিরিয়ে এনেছে বাধ্যবাধকতা।

কিন্তু এরপরও কিছু মানুষ আছেন যারা মাস্ক পড়তে চান না। আর তাদের জন্য রীতিমতো মনো কষ্টের এক বিরাট খবর দিয়েছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, যারা মাস্ক পড়েন তাদের প্রতি বেশি আকৃষ্ট হন বিপরীতি লিঙ্গের মানুষরা। অর্থাৎ, মাস্ক পরিহিত পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন নারীরা, তেমনি নারীর প্রতি পুরুষরা।

কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা বলছে, পুরুষ-নারী নির্বিশেষে সবাই বেশি আকৃষ্ট হন মাস্ক পরিহিত বিপরীত লিঙ্গের মানুষের প্রতি।

গেলো বছরে ফেব্রুয়ারি থেকে চলছে এই সমীক্ষ। এতে দেখা গেছে, মাস্কবিহীন ব্যক্তিদের তুলনায় মাস্ক পরিহিত ব্যক্তিদের প্রতি বেশি আকৃষ্ট হয়েছেন অংশগ্রহণকারী ব্যক্তিরা।

image


তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, কাপড়ের মাস্কের তুলনায় নীল সার্জিক্যাল মাস্কের প্রতি বিপরীত লিঙ্গের মানুষেরা বেশি আকৃষ্ট হচ্ছেন।

কেন মানুষ মাস্কের প্রতি আকৃষ্ট হচ্ছেন, এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানান, মাস্ক পরে থাকলে মানুষের দৃষ্টি সরাসরি যায় সংশ্লিষ্ট ব্যক্তির চোখের দিকে, যা আকৃষ্ট করে মানুষকে।

আরও পড়ুন: টোকিও বিশ্ববিদ্যালয়ের বাইরে ছুরিকাহত তিন

আবার করোনা সংক্রমণের এই কঠিন সময়ে সার্জিক্যাল মাস্ক পরিহিত ব্যক্তিরা ইতিবাচক বার্তা দেন। যারা মাস্ক পরেন, তাদের অনেক বেশি দায়িত্বশীল মনে করেন বিপরীত লিঙ্গের মানুষ।


একাত্তর/আরবিএস  

মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
বিশ্বজুড়ে আবারও শুরু হয়েছে প্রাণঘাতী করোনার প্রকোপ। বিভিন্ন দেশে গত এক মাসে করোনা সংক্রমণের হার বেড়েছে ৫২ শতাংশ। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু হারও।
করোনা মহামারির কারণে প্রায় সাড়ে তিন বছর বন্ধ রাখার পর অবশেষে বিদেশিদের জন্য সীমান্ত খুলেছে উত্তর কোরিয়া।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর