সুদানে জান্তাবিরোধী বিক্ষোভে গুলিবিদ্ধ হয়ে সাতজনের মৃত্যু

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৬:০৭ পিএম

সোমবার (১৭ জানুয়ারি) উত্তর আফ্রিকার রাজনৈতিক সংঘাতপূর্ণ দেশ সুদানে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে সাতজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে সোমবার আয়োজিত বিক্ষোভ কঠোর হাতে দমনের চেষ্ট করে সুদানের সামরিক বাহিনী। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাসের পাশাপাশি সরাসরি গুলিবর্ষণ করে সেনাসদস্যরা। আর এতেই প্রাণহানির ওই ঘটনা ঘটে।

সুদানের চিকিৎসকদের সংগঠন সেন্ট্রাল কমিটি অব সুদানিজ ডক্টরস জানিয়েছে, সোমবারের বিক্ষোভে দেশের একাধিক জায়গায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে সাতজন মারা গেছেন।

এদিকে এই ঘটনার প্রতিবাদে সুদানের রাজধানী খার্তুমে দুইদিনের হরতাল এবং আইন অমান্য আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাস থেকে সুদানে সেনাশাসন চলছে। সেনা অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে গণতন্ত্র ফেরানোর দাবিতে শুরু হয় বিক্ষোভ। সেই বিক্ষোভের জেরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদল্লাহ হামদককে আবারও প্রধানমন্ত্রী করে সেনা কর্তৃপক্ষ। তবে বিক্ষোভের মুখে গত ৩ জানুয়ারি পদত্যাগ করেন হামদক।

তিনি জানিয়েছিলেন, সেনা ও সরকারের মধ্যে বিরোধ চলছে। এছাড়া রাজনৈতিক দলগুলোও ঐক্যবদ্ধ হতে পারছে না। অনেক চেষ্টার পরও কিছু করতে না পেরে পদত্যাগ করেন তিনি।

আরও পড়ুন: বিচারকাজ আবারও ভার্চুয়ালি হবে: প্রধান বিচারপতি

এরপর থেকে আবারও সেনাশাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করে আসছেন সুদানের সাধারণ মানুষ। রাজধানী খার্তুমে প্রচুর মানুষ বিক্ষোভে অংশ নিচ্ছেন। দেশের অন্য এলাকাতেও বিক্ষোভ হচ্ছে। সেনাবিরোধী এই বিক্ষোভে সামিল হয়েছেন নারী ও শিশুরাও। জাতীয় পতাকা হাতে নিয়ে এই বিক্ষোভ চলছে। তবে শান্তিপূর্ণ বিক্ষোভও কঠোর হাতে দমনের দিকেই যাচ্ছে দেশটির সেনা সরকার।


একাত্তর/এসএ


দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
রুয়ান্ডা-সমর্থিত এম-২৩ বিদ্রোহীরা জানিয়েছে , তারা নিজেদেরকে পূর্ব কঙ্গোর উভিরা শহর থেকে প্রত্যাহার করে নেবে। গত সপ্তাহে শহরটি দখলের পর যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের এই পদক্ষেপের সমালোচনা করে জানায়, এর...
নরকে রূপ নিয়েছে সুদানের এল-ফাশার শহর। আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) দখলে নেয়ার পর শহরটিতে নিহত হয়েছেন শত শত নিরস্ত্র মানুষ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর