একদিনে বিশ্বে আরও সাড়ে ৯ হাজার মৃত্যু, আক্রান্ত ৩২ লাখ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৩:১১ পিএম

করোনাভাইরাসের ওমিক্রন ধরনের দাপটে আবার বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৬৫০ জন। যেখানে একিদন আগে (২৫ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে মারা যান প্রায় ছয় হাজার মানুষ।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩২ লাখ ১৭ হাজার ৭৫৭ জন।  

বুধবার (২৬ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৩৫ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ৫৫৮ জন। আর মোট মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৩৩ হাজার ১৫৮ জনের।

করোনার ওমিক্রন ধরনে সবচেয়ে বেশি ভুগছে ইউরোপের দেশগুলো। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ আক হাজার ৬৩৫ জন এবং মারা গেছেন ৪৬৭ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৮১ জন এবং সংক্রমিত হয়েছেন ৬৭ হাজার ৮০৯ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৯৪ হাজার ৩২৬ জন এবং মৃত্যু ৪৩৯ জন। স্পেনে নতুন করে আক্রান্ত হয়েছেন আক লাখ ১৪ হাজার ৮৭৭ জন এবং মারা গেছেন ৩৮২ জন। আর জার্মানিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৮ হাজার ৪০৮ জন এবং মারা গেছেন ১৮৪ জন।

ল্যাটিন দেশ ব্রাজিলে মারা গেছেন ৪৮৯ জন এবং সংক্রমিত হয়েছেন এক লাখ ৯৯ হাজার ১২৬ জন।

এদিকে যুক্তরাষ্ট্র আক্রান্ত তিন লাখ ৮৩ হাজার ২২১ জন এবং মৃত্যু ২ হাজার ৩৮৬ জন।

আরও পড়ুন: মহামারীকালে দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক সংক্রমণ দেখলো দেশ

এছাড়া তুরস্কে ১৭৪ জন, দক্ষিণ আফ্রিকায় ১৩২ জন, পোল্যান্ডে ২৫২ জন, কানাডায় ১৮০ জন, আর্জেন্টিনায় ২৫৯ জন মেক্সিকোতে ১১৮ জন এবং ভিয়েতনামে ১২৬ মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেন। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/আরবিএস  

আমেরিকায় নতুন করে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট। যুক্তরাষ্ট্রের দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্ট অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম...
অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর