মোজাম্বিকে মানুষ হত্যায় অভিযুক্ত দুই হাতিকে হত্যা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০৪:২৫ পিএম

মোজাম্বিকে মানুষ হত্যার দায়ে অভিযুক্ত দুই হাতিকে হত্যা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সোফালা প্রদেশের মেতুচিরা-তে দুইজন ব্যক্তিকে তাদের ঘরে ঢুকে হত্যা করে দুটি হাতি। 

তারা আশেপাশের এলাকার মানুষের জন্য বিপজ্জনক হতে পারে এই আশঙ্কায় তাদের হত্যা করার সিদ্ধান্ত নেয় ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন অফ কনজারভেশন এরিয়াস (আনাক)। 

আরও পড়ুন: চাঁদের বুকে আছড়ে পড়বে ইলন মাস্কের রকেট

এক বিবৃতিতে তারা জানিয়েছে, দুইজনকে হত্যার ঘটনার পর তদন্তের মাধ্যমে ওই দুটি হাতিকে ওই এলাকার মানুষের জন্য বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরই প্রেক্ষিতে তাদেরকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। 

তিন বছর আগে সাইক্লোন ইদাই আঘাত হানার পর গোরঙ্গোসা ন্যাশনাল পার্ক থেকে পালিয়ে যায় একদল হাতি। এই দুই হাতি ওই দলেরই সদস্য বলে ধারণা করা হচ্ছে। 


একাত্তর/এসজে

ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের টার্গেট করে ইসরাইলের ধারাবাহিক হত্যাকাণ্ড এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাঠামো ধ্বংসের হুমকির মুখে তেহরান তার অনড় অবস্থানের কথা...
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এক বিমান হামলায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী প্রধান আলী রেজা তাংসিরি নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় এক নাটকীয় মোড় এসেছে। পাকিস্তানের বিশেষ অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে সাময়িকভাবে...
তেহরানের প্রায় সব ট্রাফিক ক্যামেরা বছরের পর বছর ধরে হ্যাক করা ছিল। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার তেহরানের পাস্তুর স্ট্রিটের কাছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বিমান হামলায়...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর