স্বেচ্ছায় তিনদিনের আইসোলেশনে জেসিন্ডা আরডার্ন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০৬:০৫ পিএম

করোনা ভাইরাসে আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। যদিও তার মধ্যে করোনার কোন উপসর্গ নেই। 

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, গত ২২ জানুয়ারি দেশটির কেরিকেরি শহর থেকে একটি ফ্লাইটে অকল্যান্ডে গিয়েছিলেন এক নারী। 

প্রধানমন্ত্রী জাসিন্ডা ওই নারীর সংস্পর্শে আসেন। পরে করোনা পরীক্ষায় রিপোর্টে পজিটিভ ধরা পড়েন ওই নারী। এই খবর পেয়ে সঙ্গে সঙ্গেই তিন দিনের আইশোলেশনে চলে যান জেসিন্ডা।

 সরকারের দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী জেসিন্ডা সুস্থ আছেন। তিনি রোববার পরীক্ষা করাবেন। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আরও পড়ুন: ভোটের দিন নিপুণকে চুমু খেতে চেয়েছিলন নির্বাচন কমিশনার

করোনা সংক্রমণ ঠেকাতে সফল দেশগুলোর একটি নিউজিল্যান্ড। তবে ওমিক্রন ছড়িয়ে পড়ায় দেশটিতে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। রোববার দেশটিতে শনাক্ত হয় ১০৩ জন।

করোনা মহামারীর গত দুই বছরে ৫০ লাখ নাগরিকের এই দেশটিতে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে মোট ১৫ হাজার ৯১০ জন এবং মৃত্যু হয়েছে ৫২ জনের।


একাত্তর/আরবিএস  
দক্ষিণ–পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলের দেশ নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ৭। তাৎক্ষণিক কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 
মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
বিভিন্ন দোকান থেকে পণ্য চুরির (শপ লিফটিং) অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের এক নারী পার্লামেন্ট সদস্য গোলরিজ ঘাহরামান। বর্তমানে এসব অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ।
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর