প্রায় পাঁচ মাস পর প্রকাশ্যে কিমের স্ত্রী রাই

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫০ পিএম

‘রকেট ম্যান’ হিসাবে পরিচিত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের স্ত্রীকে প্রায় পাঁচ পর প্রকাশ্যে দেখতে পাওয়ার ঘটনা নিয়ে গোটা দুনিয়াতেই সচলে সরব আলোচনা।

করোনা মহামারী শুরু হবার পর থেকে কিম জং উনের পরিবারের কোন সদস্যকে বাইরে যেতে দেখা যায়নি। তবে পাঁচ মাস পর স্ত্রীকে নিয়ে সামনে এলেন উত্তর কোরিয়ার একনায়ক।

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংয়ের মানসুডে আর্ট থিয়েটার হলে বুধবার কিমের হাত ধরে হাজির হন তার স্ত্রী রাই সল জু।

আর সেই ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার কেসিএনএ নিউজ। উল্লেখ্য, গেলো ৯ সেপ্টেম্বর শেষবার কিম জং উনের সঙ্গে প্রকাশ্যে এসে ছিলেন তাঁর স্ত্রী।

কিম জং উন এবং তাঁর স্ত্রী রাই সল জু থিয়েটার হলে উপস্থিত হলে তাদের শুভেচ্ছা জানান হয়। বাজানো হয় ‘‌ওয়েলকাম মিউজিক’।‌

দুই ‌জনে একে অপরের হাত ধরে মঞ্চ ওঠেন এবং সাধারণ মানুষের উদ্দেশে হাত নাড়াতে শুরু করেন। শুরু হয় তাদের নামে জয়ধ্বনি।

এই ঘটনার আগের দিন মঙ্গলবারই কিম জং উনকে নিয়ে তৈরি তথ্যচিত্র মুক্তি পায়। যেখানে কিমকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে। এমনকি তাকে অনেক রোগাও দেখাচ্ছিলো।

 

একাত্তর/এসএ

বলিউডের ব্লকবাস্টার ক্রাইম-থ্রিলার সিনেমা 'দৃশ্যম' দেখে অনুপ্রাণিত হয়ে স্বামীকে জঘন্য কায়দায় হত্যার নীল নকশা এঁকেছিলেন স্ত্রী! স্বামীকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা, ক্রিকেট ব্যাট দিয়ে...
ঘুষ নেয়ার অভিযোগে চীনে আটক হওয়া দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ফুটবল তারকা সন জুন-হো মুক্তি পেয়েছেন।
একের পর এক মিসাইল ছুঁড়ে এরইমধ্যে ‘রকেট ম্যান’ পরিচিতি পাওয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আবারও আলোচনায় ফিরেছেন নতুন এবং অভিনব এক নির্দেশনার কারণে। তার মেয়ের নামে রাখা যাবে না কোনও মেয়ের নাম।...
পৃথিবীতে কতোই না আজব ঘটনা ঘটে। মানুষের কল্পনাকে হার মানিয়ে ঘটতে থাকে এমন সব ঘটনা। এই যেমন স্বামীর জন্য কফিন কিনে শেষ পর্যন্ত তা বিক্রি করতে বাধ্য হয়েছেন স্ত্রী।শোনা মাত্রই আপনি দ্বন্দ্বের মধ্যে পড়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর