রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির কথা অস্বীকার উত্তর কোরিয়ার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৩ পিএম

রাশিয়ার কাছে কখনো অস্ত্র বিক্রি করেনি এবং ভবিষ্যতেও তার কোনো পরিকল্পনা নেই বলে দাবি করেছে উত্তর কোরিয়া।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএকে জানান, তারা কখনও অস্ত্র ও গোলাবারুদ রাশিয়ায় রপ্তানি করিনি এবং রপ্তানির কোনো পরিকল্পনাও নেই। খবর: বিবিসি। 

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অস্ত্রের মজুদ ঠিক রাখতে মস্কো পিয়ংইয়ংয়ের দিকে ঝুঁকছে- যুক্তরাষ্ট্রের এমন দাবির জবাবে নিজেদের এমন অবস্থান জানালো উত্তর কোরিয়া। এছাড়া ‘গুজব ছড়ানোর জন্য’ যুক্তরাষ্ট্র ও বিরোধীদের দায়ী করেছে কিম জং উনের নেতৃত্বাধীন উত্তর কোরীয় প্রশাসন।

মার্কিন কর্মকর্তারা দাবি করেন, উত্তর কোরিয়া থেকে রকেট ও কামানের গোলা কেনার দ্বারপ্রান্তে রয়েছে রাশিয়া। 

এ ধরনের পদক্ষেপের পাশাপাশি ইরান থেকেও অস্ত্র ক্রয় করছে রাশিয়া। যার অর্থ দাঁড়ায়, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়ার প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে।

তবে যুক্তরাষ্ট্রের এই দাবিকে তাত্ক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে রাশিয়া।

আরও পড়ুন: ইরানে চলমান বিক্ষোভে নিহত বেড়ে ৩১

উল্লেখ্য, প্রথাগত মিত্র হলেও ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এর উত্তরসূরি রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কের অবনতি হয়। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সম্প্রতি পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কে ব্যাপক তিক্ততা সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা আবার বাড়ছে বলে দাবি বিশ্লেষকদের।


একাত্তর/জো 

রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর