ন্যাটো সম্প্রসারণের বিরোধিতায় রাশিয়াকে চীনের সমর্থন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৫ পিএম

ন্যাটো সম্প্রসারণের ক্ষেত্রে রাশিয়ার বিরোধিতার প্রতি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্য সমর্থন দিয়েছে চীন। 

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। করোনা মহামারি শুরুর পর এই প্রথম চীনের প্রেসিডেন্ট অন্য কোনো দেশের প্রধানের সাথে দেখা করলেন। 

এরপর বিভিন্ন ইস্যুতে দুই দেশের সম্মতির কথা জানিয়ে এক যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। 

বিবৃতিতে সরাসরি ইউক্রেনের কথা উল্লেখ না করলেও, এতে ন্যাটোর বিরুদ্ধে শীতল যুদ্ধের মানসিকতা ধারণ করার অভিযোগ করা হয়। 

পুতিন দাবি করেন, ন্যাটোর প্রতিরক্ষা জোটকে ব্যবহার করে পশ্চিমা বিশ্ব রাশিয়াকে দমন করতে চাইছে। 

ইউক্রেন সীমান্তে রাশিয়া এক লাখ সৈন্য মোতায়েনের পর থেকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন আক্রমণের ষড়যন্ত্র করার অভিযোগ করেছে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। 

আরও পড়ুন: মস্কোর ডয়চে ভেলে দপ্তর বন্ধ করে দিলো রাশিয়া

তবে এ দাবি নাকচ করে দিয়েছেন ভ্লাদিমির পুতিন। রুশ ও ইউক্রেনিয়দের একই জাতির অংশ হিসেবে দাবি করে ইউক্রেনকে ন্যাটোর সদস্য না করতে আহবান জানিয়েছেন তিনি। 

এছাড়াও, বিবৃতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যকার আউকুস নিরাপত্তা চুক্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া ও চীন। সেইসাথে চীনের 'এক চীন' নীতির প্রতিও সমর্থন জানিয়েছেন পুতিন। 

এদিকে, ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়াকে আক্রমণের ভুয়া নাটক সাজিয়ে তার পাল্টা জবাব হিসেবে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরিকল্পনার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। তবে এ অভিযোগও প্রত্যাখ্যান করেছেন পুতিন। 


একাত্তর/এসজে

পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর